শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের ইতিহাসের সর্বোচ্চ এলএনজি রফতানি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রের ইতিহাসের সর্বোচ্চ এলএনজি রফতানি
যুক্তরাষ্ট্রের ইতিহাসের সর্বোচ্চ এলএনজি রফতানি

গত আগস্টে যুক্তরাষ্ট্র ইতিহাসের সর্বোচ্চ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রফতানি করেছে। এলএসইজি’র প্রাথমিক তথ্যানুযায়ী, দেশটির মোট রফতানি হয়েছে ৯.৩৩ মিলিয়ন মেট্রিক টন, যা এ বছরের এপ্রিলের ৯.২৫ মিলিয়ন টন রেকর্ডকেও ছাড়িয়েছে। জুলাইয়ে রফতানি ছিল ৯.১ মিলিয়ন টন।

রফতানির বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ভেঞ্চার গ্লোবালের প্ল্যাকুইমিন্স প্ল্যান্ট। ২০২৪ সালের ডিসেম্বরে উৎপাদন শুরু করা এই কেন্দ্র আগস্টে একাই ১.৬ মিলিয়ন টন সরবরাহ করেছে, যা মোট রফতানির ১৭ শতাংশ। সেপ্টেম্বর থেকে পুরো ১৮ ইউনিট উৎপাদনে যুক্ত হলে রফতানি আরও বাড়তে পারে।

প্রধান বাজার ইউরোপ: আগস্টে যুক্তরাষ্ট্রের এলএনজির ৬.১৬ মিলিয়ন টন (৬৬%) ইউরোপে রফতানি হয়েছে। এশিয়ায় রফতানি সামান্য কমে দাঁড়িয়েছে ১.৪৭ মিলিয়ন টনে। ইউরোপে গ্যাসের দাম কমে প্রতি এমএমবিটিইউ ১১.১৩ ডলার, এশিয়ায় জাপান-কোরিয়া মার্কার অনুযায়ী ১১.৬৩ ডলার।

মিসরের চাহিদা বৃদ্ধি: নিজস্ব উৎপাদন কমে যাওয়ায় মিসর আগস্টে যুক্তরাষ্ট্র থেকে ০.৫৭ মিলিয়ন টন এলএনজি আমদানি করেছে, যা মোট রফতানির ৬ শতাংশ।

লাতিন আমেরিকায় পতন: আগস্টে এ অঞ্চলে রফতানি কমে দাঁড়ায় ০.৬৯ মিলিয়ন টনে (৭%), যেখানে জুলাইয়ে ছিল ১.০৩ মিলিয়ন টন। ত্রিনিদাদ ও টোবাগো থেকে সরবরাহ বেড়ে যাওয়ায় চাহিদা কমেছে।

 

ভোরের আকাশ/হ.র

এলএনজি

শেয়ার করুন: