শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

খামেনির পর এবার মারা গেলেন তার স্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২ মার্চ ২০২৬, ৯:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির স্ত্রী মানসুরেহ খোজাস্তেহ বাগেরজাদেহ আমেরিকা ও ইসরাইলের হামলায় আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন।

আজ সোমবার (২ মার্চ) কাতারের সংবাদমাধ্যম আল-জাজিরা তার মৃত্যু সংবাদ প্রকাশের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে। একই সঙ্গে ইরানের সরকারি সংবাদমাধ্যমও তার মৃত্যুর খবর আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে।

এর আগে গত শনিবার থেকে ইরানের বিভিন্ন সামরিক ও কৌশলগত লক্ষ্যবস্তুতে বড় ধরনের হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। সেই ভয়াবহ বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন।

একই হামলায় তার স্ত্রী মানসুরেহ খোজাস্তেহ মারাত্মকভাবে আহত হয়েছিলেন। গত দুদিন ধরে তার অবস্থা আশঙ্কাজনক ছিল এবং তিনি নিবিড় পর্যবেক্ষণে ছিলেন। শেষ পর্যন্ত আজ তার জীবনাবসান ঘটল।

ইরানের বর্তমান রাজনৈতিক ও সামরিক পরিস্থিতির প্রেক্ষাপটে এই মৃত্যু সংবাদটি বড় ধরনের আলোড়ন সৃষ্টি করেছে। গত কয়েক দিন ধরে চলা এই রক্তক্ষয়ী সংঘাতের ফলে তেহরানসহ ইরানের গুরুত্বপূর্ণ শহরগুলোতে ব্যাপক জানমালের ক্ষয়ক্ষতি হয়েছে।

খামেনি পরিবারের ওপর এই সরাসরি আঘাত মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে নতুন এবং আরও ভয়াবহ মাত্রা যোগ করতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার পর তার স্ত্রীর মৃত্যুতে দেশটির সাধারণ মানুষ ও সমর্থকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

তেহরান প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো না হলেও পরিস্থিতি মোকাবিলায় জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে। অন্যদিকে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে হামলা অব্যাহত রাখার ইঙ্গিত পাওয়া গেছে। এই ঘটনার ফলে মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী যুদ্ধের আশঙ্কা প্রবল হয়ে উঠেছে। আন্তর্জাতিক সম্প্রদায় এই পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

ভোরের আকাশ/এনএস

মার্কিনহামলা

শেয়ার করুন: