শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইসরায়েল নিজের জন্য ‘তিক্ত ও যন্ত্রণাময়’ পরিণতি ডেকে এনেছে: খামেনি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৩ জুন ২০২৫, ১১:৫৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইসরায়েল নিজের জন্য ‘তিক্ত ও যন্ত্রণাময়’ পরিণতি ডেকে এনেছে: খামেনি
ইসরায়েল নিজের জন্য ‘তিক্ত ও যন্ত্রণাময়’ পরিণতি ডেকে এনেছে: খামেনি

ইরানে ইসরায়েলি হামলার কড়া নিন্দা জানিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনি বলেছেন, এই হামলার মাধ্যমে ইসরায়েল নিজেই নিজের জন্য “তিক্ত ও যন্ত্রণাময়” পরিণতির পথ খুলে দিয়েছে।

শুক্রবার (১৩ জুন) সকালে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে খামেনি বলেন, “এই বর্বর হামলার জন্য ইসরায়েলকে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে।” তিনি বার্তার শুরুতেই ইরানবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “মহান ইরানি জাতির প্রতি! জায়নিস্ট শাসকগোষ্ঠী তাদের রক্তপিপাসু ও দুষ্কর্মে লিপ্ত হাত দিয়ে আমাদের প্রিয় মাতৃভূমিতে একটি জঘন্য অপরাধ সংঘটিত করেছে। আবাসিক এলাকায় হামলা চালিয়ে তারা তাদের নিকৃষ্ট চরিত্র আবারও প্রকাশ করেছে।”

খামেনি আরও জানান, “এই হামলায় আমাদের কয়েকজন কমান্ডার ও বিজ্ঞানী শহীদ হয়েছেন। তবে তাঁদের স্থানে অন্যরা দ্রুত দায়িত্ব নিয়ে কাজ চালিয়ে যাবেন।”

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “এই অপরাধের মাধ্যমে জায়নিস্ট শাসন তাদের জন্য এমন এক যন্ত্রণাময় পরিণতির সূচনা করেছে, যা তারা সামনে স্পষ্টভাবে উপলব্ধি করবে।”

এর আগে, শুক্রবার ভোররাতে ইসরায়েল ইরানের রাজধানী তেহরানসহ কয়েকটি শহরে সামরিক হামলা চালায়। বিভিন্ন সূত্র জানিয়েছে, রাজধানীর বেশ কিছু এলাকায় আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদক ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ক্ষতিগ্রস্ত এলাকাগুলো থেকে নারী ও শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে দেশজুড়ে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

ইরানের সামরিক বাহিনী ইতোমধ্যে প্রতিশোধমূলক জবাবের প্রস্তুতি শুরু করেছে বলে জানা গেছে।

ভোরের আকাশ।। হ, র 

শেয়ার করুন: