শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইরানে হামলার বিষয়ে চীন-রাশিয়াকে স্পষ্ট বার্তা দিল আমেরিকা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৫ মার্চ ২০২৬, ২:০৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি প্রাণ হারিয়েছেন। দেশটির বিভিন্ন প্রদেশে গুরুত্বপূর্ণ সামরিক ও বেসামরিক স্থাপনায় হামলা চালাচ্ছে মার্কিন-ইসরায়েলি বাহিনী। তাদের এমন পদক্ষেপের নিন্দা জানিয়ে সব পক্ষকে সংযত হওয়ার পরামর্শ দিয়েছে দুই শক্তিধর দেশ রাশিয়া ও চীন। এই দুই দেশেরই ইরানের সঙ্গে গভীর বাণিজ্যিক ও সামরিক সম্পর্ক রয়েছে।

বুধবার (৪ মার্চ) এক সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি জানান, রাশিয়া ও চীনের প্রতি দেওয়ার মতো কোনো বার্তা নেই। যদিও দেশ দুটির সঙ্গে ইরানের দীর্ঘস্থায়ী কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক রয়েছে।

পিট হেগসেথ বলেন, প্রকৃতপক্ষে তারা (রাশিয়া ও চীন) এখানে কোনো বিষয়ই নয়। আমাদের বিরোধও তাদের সঙ্গে না। ইরানের ‘পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষার’ অবসান ঘটানোই যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য বলে জানান তিনি।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি প্রাণ হারিয়েছেন। দেশটির বিভিন্ন প্রদেশে গুরুত্বপূর্ণ সামরিক ও বেসামরিক স্থাপনায় হামলা চালাচ্ছে মার্কিন-ইসরায়েলি বাহিনী। তাদের এমন পদক্ষেপের নিন্দা জানিয়ে সব পক্ষকে সংযত হওয়ার পরামর্শ দিয়েছে দুই শক্তিধর দেশ রাশিয়া ও চীন। এই দুই দেশেরই ইরানের সঙ্গে গভীর বাণিজ্যিক ও সামরিক সম্পর্ক রয়েছে।

সংবাদমাধ্যম বিবিস জানিয়েছে, যৌথ হামলায় গত শনিবার থেকে আজ বুধবার পর্যন্ত ইরানে এক হাজার ৯৭ জন বেসামরিক মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন হিউম্যান রাইটস অ্যাকটিভিস্ট নিউজ এজেন্সি (এইচআরএএনএ)। নিহতদের মধ্যে ১৮১ জন ১০ বছর বয়সি শিশু।

সংস্থাটির বরাতে আরও জানা যায়, যৌথ হামলায় ইরানে এখন পর্যন্ত আহত হয়েছেন অন্তত ৫ হাজার ৪০২ জন। আহতদের মধ্যে ১০০ জনই শিশু। শুধু গত ২৪ ঘণ্টায়ই অন্তত ১০৪টি হামলা হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থাটি জানিয়েছে। এসব হামলা করা হয়েছে সামরিক ঘাঁটি, মেডিকেল সেন্টার ও আবাসিক এলাকায়।

এছাড়া ইরানের ১৭টি জাহাজ ধ্বংস করার দাবি করেছে যুক্তরাষ্ট্র। বুধবার আনাদোলু এজেন্সির খবরে জানানো হয়, মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান জেনারেল ব্র্যাড কুপার বলেছেন, আমরা ইরানের নৌবাহিনী সম্পূর্ণভাবে ধ্বংস করছি। এখন পর্যন্ত ১৭টি ইরানি জাহাজ ধ্বংস করা হয়েছে।

এক ভিডিও বার্তায় তিনি বলেন, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ৫০ হাজারের বেশি মার্কিন সেনা, ২০০টি যুদ্ধবিমান এবং দুটি বিমানবাহী রণতরী অংশ নিচ্ছে। মধ্যপ্রাচ্যে চার দিন ধরে চলা এই অভিযান এক প্রজন্মের মধ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক সমাবেশ। অভিযানের শুরু থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনী ইরানের প্রায় ২ হাজার লক্ষ্যবস্তুতে ২ হাজারের বেশি অস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে।

সেন্টকম প্রধানের দাবি, ইরান পাল্টা হিসেবে ৫০০টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ২ হাজারের বেশি ড্রোন নিক্ষেপ করেছে। পাল্টা হামলা সত্ত্বেও যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ওপর আঘাত করার সক্ষমতা ইরানের ক্রমশ কমে আসছে।

সেন্টকম আরও জানিয়েছে, অভিযানের সময় কুয়েতে একটি ট্যাকটিক্যাল অপারেশনস সেন্টারে ইরানি হামলায় ছয়জন মার্কিন সেনা নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন।

ইরানে হামলাচীন-রাশিয়া

শেয়ার করুন: