শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইউক্রেনের সবচেয়ে বড় হামলায় নিহত বেড়ে ৭

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬, ৮:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাশিয়ার রাজধানী মস্কো অঞ্চলে সাম্প্রতিক সময়ের ‘সবচেয়ে বড় আকারের’ হামলা চালিয়েছে ইউক্রেন। এই হামলায় অন্তত সাতজন নিহত এবং ৩৯ জনেরও বেশি আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিওভ।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, রাশিয়ার কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, এ বছর ইউক্রেনের চালানো ‘সবচেয়ে বড় আকারের’ হামলা ছিল এটি।

গভর্নর আন্দ্রেই ভোরোবিওভ জানিয়েছেন, হামলায় প্রায় ৮২২টি ড্রোন ব্যবহার করা হয়েছিল। যার মধ্যে ৬০০টি মস্কোকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল।

তিনি বলেন, ‌‘রাশিয়ার রাজধানী সাম্প্রতিক সময়ে অন্যতম ভয়াবহ ড্রোন হামলার শিকার হয়েছে। রাশিয়ান সবচেয়ে বড় ই-কর্মাস প্রতিষ্ঠান ওয়াইল্ডবেরিজের একটি গুদামেও হামলা চালানো হয়।’

সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়া ইউক্রেন জুড়ে ক্ষেপণাস্ত্র হামলা তীব্রতর করেছে এবং কিয়েভও রাশিয়ার অভ্যন্তরে ড্রোন হামলা বাড়িয়েছে। রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রোস্তভ প্রদেশে রাতভর হামলায় ৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন অঞ্চলটির গভর্নর।

ইউক্রেন সীমান্তবর্তী বেলগোরোদের কর্মকর্তারা জানিয়েছেন, একটি বেসামরিক যাত্রীবাহি বাসে হামলায় এক নারী নিহত হয়েছেন । গভর্নর আন্দ্রেই ভোরোবিওভ মতে, মস্কোর পোডলস্ক এলাকায় ইউক্রেনীয় ড্রোন হামলায় ৮৩ বছর বয়সী এক বৃদ্ধ প্রাণ হারিয়েছেন।

আরও পড়ুন

ইরান ‘প্রকৃত বিজয়’ অর্জন করেছে: গালিবাফ

মস্কোর কেন্দ্র থেকে ২৫ কিলোমিটার (১৫.৫ মাইল) দূরে কোলেডিনোতে অবস্থিত ওয়াইল্ডবেরিজের একটি গুদামে হামলা চালানো হলে তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছেন মেয়র সের্গেই সোবিয়ানিন। ঘটনার পর ধারণ করা ভিডিওতে ওয়াইল্ডবেরিজের কোলেডিনো গুদাম থেকে আকাশে ধোঁয়ার বিশাল কুণ্ডলী উঠতে দেখা গেছে।

ইউক্রেনীয় কর্তৃপক্ষের দাবি, সামরিক সরঞ্জাম লেনদেনের কাজে ওয়াইল্ডবেরিজ ব্যবহার করা হচ্ছিল।ফলে মস্কোর সামরিক অভিযানের অর্থনৈতিক ভিত্তি দুর্বল করার অংশ হিসেবেই প্রতিষ্ঠানটিকে লক্ষ্যবস্তু বানানো হচ্ছে।

ভোরের আকাশ/এসএইচ

ইউক্রেন

শেয়ার করুন: