শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

‘১৯৭১ সালের প্রতিশোধ নিয়েছে পাকিস্তান’: প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৫ মে ২০২৫, ১০:৪০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
‘১৯৭১ সালের প্রতিশোধ নিয়েছে পাকিস্তান’: প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ
‘১৯৭১ সালের প্রতিশোধ নিয়েছে পাকিস্তান’: প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ দাবি করেছেন, ভারতের বিরুদ্ধে সাম্প্রতিক পাল্টা হামলার মাধ্যমে ১৯৭১ সালের যুদ্ধের প্রতিশোধ নিয়েছে পাকিস্তান।

বুধবার (১৪ মে) শিয়ালকোটের পাসরুর সেনানিবাসে ‘অপারেশন বুনইয়ান-উন-মারসুস’-এ অংশগ্রহণকারী সেনাদের সঙ্গে সাক্ষাতে এই মন্তব্য করেন তিনি।

শাহবাজ বলেন, "পাকিস্তানের সেনারা ভারতের অপ্ররোচিত আগ্রাসনের বিরুদ্ধে কঠোর ও দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে ইতিহাস সৃষ্টি করেছে। কয়েক ঘণ্টার মধ্যেই আমাদের রক্ষীরা শত্রুপক্ষকে প্রতিহত করেছে। এটি পাকিস্তানের জন্য একটি গৌরবজনক ও ঐতিহাসিক মুহূর্ত।"

তিনি আরও বলেন, "১৯৭১ সালে আমরা যে যন্ত্রণা সয়েছি, এবার সেই অতীতের প্রতিশোধ নেওয়া হয়েছে। ভারত যেন ভুলে না যায়, ইতিহাস থেকে আমাদের কিছুই শেখার বাকি নেই।"

শাহবাজ শরীফের সফরে তার সঙ্গে ছিলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, সেনাপ্রধান, নৌবাহিনী প্রধান, ও বিমানবাহিনীর প্রধানসহ অন্যান্য উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ করে শাহবাজ বলেন, "১৯৭১ সালে বিশ্বের সবাই জানে কারা মুক্তিবাহিনীকে প্রশিক্ষণ দিয়েছে। এখন তারাই বেলুচ লিবারেশন আর্মি ও তেহরিক-ই-তালিবান পাকিস্তানকে মদত দিচ্ছে। এই সহায়তা ভারতের দিক থেকেই আসছে।"

তিনি হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, "মোদি সাহেব, আপনার আগ্রাসী বক্তব্য আপনার কাছেই রাখুন। পাকিস্তান শান্তি চায়, তবে আমাদের এই শান্তির আকাঙ্ক্ষাকে দুর্বলতা ভাবার ভুল করবেন না।"

পানি প্রবাহ ইস্যুতে ভারতকে কড়া বার্তা দিয়ে পাক প্রধানমন্ত্রী বলেন, "যদি ভারত পাকিস্তানে পানি প্রবাহ বন্ধের চেষ্টা করে, তবে মনে রাখুন—পানি ও রক্ত একসঙ্গে প্রবাহিত হতে পারে না। এটি আমাদের সীমারেখা, যেখানে কোনো রকম ছাড় দেওয়া হবে না।"

শেষে আবারও ভারতের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, "আপনারা যদি আবারও আগ্রাসনের পথে হাঁটেন, তাহলে এমন পরিণতি ভোগ করবেন যা আপনাদের কল্পনারও বাইরে।"

সূত্র: জিও টিভি


ভোরের আকাশ//হ.র

যুদ্ধভারতপাকিস্তান

শেয়ার করুন: