শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ডাকসুতে শিবিরের জয় নিয়ে উদ্বেগ প্রকাশ শশী থারুরের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ৩:৩৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ডাকসুতে শিবিরের জয় নিয়ে উদ্বেগ প্রকাশ শশী থারুরের
ডাকসুতে শিবিরের জয় নিয়ে উদ্বেগ প্রকাশ শশী থারুরের

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উল্লেখযোগ্য সাফল্য ভারতের জন্য উদ্বেগের কারণ হতে পারে বলে মন্তব্য করেছেন কংগ্রেস নেতা ও সাবেক কূটনীতিক শশী থারুর।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লিখেন, “অনেক ভারতীয় হয়তো বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছেন না। তবে আমার কাছে এটি ভবিষ্যতের জন্য গুরুতর সংকেত। বাংলাদেশের প্রধান দুটি রাজনৈতিক দল— (নিষিদ্ধ) আওয়ামী লীগ ও বিএনপি— জনগণের আস্থা হারিয়েছে। এ কারণে অনেকে বিকল্প হিসেবে জামায়াতে ইসলামীকে বেছে নিচ্ছেন।”

থারুরের মতে, ভোটাররা উগ্রপন্থা বা মৌলবাদে আস্থাশীল হওয়ার কারণে নয়, বরং দুর্নীতি ও অব্যবস্থাপনায় জর্জরিত মূলধারার দলগুলোর তুলনায় জামায়াতকে অপেক্ষাকৃত ‘পরিষ্কার’ একটি শক্তি হিসেবেই দেখছেন।

তিনি আরও প্রশ্ন তোলেন, “২০২৬ সালের ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে এই প্রবণতা কীভাবে প্রতিফলিত হবে? নয়াদিল্লি কি তখন এমন এক বাস্তবতার মুখোমুখি হবে, যেখানে বাংলাদেশে জামায়াত সংখ্যাগরিষ্ঠ হয়ে সরকার গঠন করবে?”

ভোরের আকাশ//হ.র

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরডাকসুভারত

শেয়ার করুন: