শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভারতের সম্মাননায় কী বললেন ট্রাম্প?

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৭ জুন ২০২৬, ৬:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভারতের হায়দ্রাবাদে একটি সড়কের নাম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে রাখা হয়েছে। দেশটির এ পদক্ষেপের জন্য ভারতকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (২৭ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ট্রাম্প বলেন, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তিনিই প্রথম ব্যক্তি, যার নামে ভারত একটি সড়কের নামকরণ করেছে। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।

এর আগে তেলেঙ্গানা সরকার ভারতের দক্ষিণাঞ্চলীয় শহর হায়দ্রাবাদের মার্কিন কনসুলেট-সংলগ্ন একটি সড়কের নাম ‘ডোনাল্ড ট্রাম্প অ্যাভিনিউ’ রাখার ঘোষণা দেয়।

তেলেঙ্গানার উপমুখ্যমন্ত্রী মাল্লু ভাট্টি বিক্রমর্ক এবং ভারতে নিযুক্ত মার্কিন দূত সার্জিও গরের একটি ছবি শেয়ার করেছেন ট্রাম্প। ছবিতে তাদের দুজনকে সড়কের নামফলক উন্মোচন করতে দেখা যায়।

এরপর তিনি ট্রুথ সোশ্যালে লেখেন, ‘ভারতের হায়দ্রাবাদে নতুন ‘ডোনাল্ড ট্রাম্প অ্যাভিনিউ’। প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট হিসেবে আমি এই সম্মান পেয়েছি। ধন্যবাদ।’

আরও পড়ুন

নকল রোধে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে কড়া নির্দেশনা

নতুন নামকরণ করা ‘ডোনাল্ড ট্রাম্প অ্যাভিনিউয়ের’ খুব কাছেই মাইক্রোসফট, গুগল এবং আমাজনসহ প্রধান মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর কার্যালয় রয়েছে।

মার্কিন প্রেসিডেন্টের নামে সড়কের নামকরণকে যুক্তরাষ্ট্রের প্রতি শ্রদ্ধাঞ্জলি এবং ভারত-মার্কিন সম্পর্কের ক্ষেত্রে হায়দ্রাবাদের ক্রমবর্ধমান ভূমিকার স্বীকৃতি হিসেবে উল্লেখ করেছে রাজ্য সরকার।

ভোরের আকাশ/জেআ

ডোনাল্ড ট্রাম্পভারত

শেয়ার করুন: