শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের মিসাইল হামলা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১০ জুন ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নতুন হামলার জেরে জর্ডানে অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড (আইআরজিসি)। তারা জর্ডানের আল আজরাক ঘাঁটিতে হামলা করেছে বলে তথ্য নিশ্চিত করেছে। এর কিছুক্ষণ পর কুয়েতেও সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে।

বিপ্লবী গার্ড এক বিবৃতিতে জানিয়েছে, বুধবার (১০ জুন) সকালে সলিড ফুয়েলের দূরপাল্লার মিসাইল দিয়ে জর্ডানের ঘাঁটিতে আঘাত হানে তারা। সেখানে যুক্তরাষ্ট্রের সেনারা রয়েছে। এছাড়া সেখানে মার্কিনিদের অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমানও আছে। তবে জর্ডানে কোনো সতর্কতামূলক সাইরেন বাজেনি বলে জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন।

অপরদিকে কুয়েতের সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, সম্ভাব্য হামলার কারণে সাইরেন বাজছে। পরবর্তী নির্দেশনা দেওয়া পর্যন্ত সবাইকে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার কথাও বলে তারা।

বিবৃতিতে সেনাবাহিনী বলেছে, “কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুর আকাশযান বা লক্ষ্যবস্তুসমূহকে প্রতিহত করছে।” হামলার ব্যাপারে সরকারি নির্দেশনা মানতে এবং সরকারি তথ্যের ওপর সবাইকে নির্ভর করতেও আহ্বান জানিয়েছে তারা। কুয়েত ও জর্ডানে হামলার আগে বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহর ঘাঁটিতেও হামলা চালায় বিপ্লবী গার্ড।

আরও পড়ুন

সাড়ে ৩০০ কোটি টাকার মার্কিন ড্রোন ভূপাতিত

পারস্য উপসাগরের তীরে অবস্থিত বাহরাইনে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদর দপ্তর অবস্থিত। গত ফেব্রুয়ারিতে যখন যুদ্ধ বাঁধে তখন বাহরাইনের রাজধানীতে ব্যাপক হামলা চালিয়েছিল ইরান।

গত সোমবার হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের একটি অ্যাপাচি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়। ইরান এটি ভূপাতিত করেছে এমন দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর ইরানের উপকূলবর্তী বিভিন্ন জায়গায় হামলা চালায় মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড। সূত্র: সিএনএন

ভোরের আকাশ/সু.পা

জর্ডানে ইরানের হামলা

শেয়ার করুন: