শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

স্পেনের সঙ্গে বাণিজ্যক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৪ মার্চ ২০২৬, ৩:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করার হুমকি দিয়েছেন। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রকে নিজেদের সামরিক ঘাঁটি ব্যবহার করতে না দেওয়ায় এবং ন্যাটো মিত্রদের জিডিপির ৫ শতাংশ প্রতিরক্ষা ব্যয় করার আহ্বান প্রত্যাখ্যান করায় স্পেনের ওপর ক্ষোভ প্রকাশ করেন তিনি।

ট্রাম্প বলেন, স্পেন যুক্তরাষ্ট্রকে তাদের সামরিক ঘাঁটি ব্যবহার করতে দেবে না বলে জানিয়েছে। এতে যুক্তরাষ্ট্রের কোনো সমস্যা নেই। আমাদের সেগুলো দরকার নেই। আমরা চাইলে সরাসরি গিয়ে অভিযান চালাতে পারি। কেউ আমাদের থামাতে পারবে না।

পরে তিনি বিষয়টিকে বাণিজ্যের সঙ্গে যুক্ত করে কর্মকর্তাদের স্পেনের সঙ্গে সব ধরনের লেনদেন বন্ধের নির্দেশ দেন। ট্রাম্প বলেন, আমরা স্পেনের সঙ্গে সব বাণিজ্য বন্ধ করে দেব। স্পেনের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক রাখতে চাই না।

ন্যাটোতে প্রতিরক্ষা ব্যয় নিয়ে মতবিরোধ

ন্যাটো জোটের প্রতিরক্ষা ব্যয় নিয়েও যুক্তরাষ্ট্র ও স্পেনের মধ্যে বিরোধ তীব্র হয়েছে। ট্রাম্প ন্যাটো সদস্য দেশগুলোর প্রতি জিডিপির ৫ শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয় করার দাবি জানিয়েছেন, যা বর্তমানে বেশিরভাগ দেশের ব্যয়ের তুলনায় অনেক বেশি। এই প্রস্তাবে স্পেনের আপত্তির কারণে দেশটির ভূমিকা নিয়ে কঠোর সমালোচনা করেন তিনি এবং স্পেনের অবস্থানকে খুবই খারাপ বলে উল্লেখ করেন।  

বিশ্লেষকদের মতে, এই বিরোধ ন্যাটো জোটের ভেতরে দায়িত্ব বণ্টন ও যৌথ প্রতিরক্ষা নিয়ে দীর্ঘদিনের মতপার্থক্যকে আবার সামনে এনেছে। যুক্তরাষ্ট্র একদিকে মিত্র দেশগুলোর প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর জন্য চাপ দিচ্ছে। অন্যদিকে বৈশ্বিক সামরিক অভিযানে নিজেদের কৌশলগত স্বাধীনতাও বজায় রাখতে চাইছে।

স্পেনের সঙ্গে বাণিজ্য বন্ধের হুমকি যুক্তরাষ্ট্র-স্পেন সম্পর্কের নতুন মাত্রা যোগ করেছে। এতে সামরিক সহযোগিতার বিষয়টি অর্থনীতির সঙ্গে যুক্ত হয়ে পড়েছে। বিশ্লেষকদের আশঙ্কা, এ ধরনের পদক্ষেপ ন্যাটো জোটের অভ্যন্তরীণ ঐক্য ও কূটনৈতিক সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

ভোরের আকাশ/আ.র

ডোনাল্ড ট্রাম্প

শেয়ার করুন: