শিরোনাম
২০২৪ সালে তীব্র গরমে সময়ের আগে জন্মেছে ৫৫১৫ শিশুবিশ্ববাজারে তেলের দামে বড় পতনঢাকার সুইডেন দূতাবাসে শেনজেন ভিসার কার্যক্রম বন্ধ ঘোষণাজলবায়ু সম্মেলনে যোগ দিতে চলতি মাসেই তুরস্কে যাচ্ছেন প্রধানমন্ত্রীঅটোগ্যাসের দামও বাড়লো, রাতেই কার্যকরশ্রমিকদের আন্দোলনে পরাজিত শক্তির উসকানি রয়েছে: রিজভী২ বাংলাদেশির শিরশ্ছেদ: এখনও সৌদির জবাবের অপেক্ষায় ঢাকা২২৩ টাকা বাড়ল ১২ কেজি এলপিজির দাম২০২৪ সালে তীব্র গরমে সময়ের আগে জন্মেছে ৫৫১৫ শিশুবিশ্ববাজারে তেলের দামে বড় পতনঢাকার সুইডেন দূতাবাসে শেনজেন ভিসার কার্যক্রম বন্ধ ঘোষণাজলবায়ু সম্মেলনে যোগ দিতে চলতি মাসেই তুরস্কে যাচ্ছেন প্রধানমন্ত্রীঅটোগ্যাসের দামও বাড়লো, রাতেই কার্যকরশ্রমিকদের আন্দোলনে পরাজিত শক্তির উসকানি রয়েছে: রিজভী২ বাংলাদেশির শিরশ্ছেদ: এখনও সৌদির জবাবের অপেক্ষায় ঢাকা২২৩ টাকা বাড়ল ১২ কেজি এলপিজির দাম

মধ্যবর্তী নির্বাচনে হারলে কতটা বিপাকে পড়বেন ট্রাম্প?

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২ নভেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন

শেয়ার করুন:
ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি হেরে গেলে ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি রাষ্ট্রপতির পদ ছাড়তে হবে না, তবে তার দ্বিতীয় মেয়াদের বাকি দুই বছর তীব্র রাজনৈতিক ও আইনি সংকটের মুখোমুখি হতে হবে।

ভোটাররা এই নির্বাচনে প্রেসিডেন্ট নয়, বরং কংগ্রেসের (হাউস অব রিপ্রেজেন্টেটিভস ও সিনেট) প্রতিনিধি নির্বাচন করেন। ফলে ডেমোক্র্যাটরা জয়ী হলেও ট্রাম্প স্বয়ংক্রিয়ভাবে ক্ষমতাচ্যুত হবেন না, কিন্তু তার নীতি নির্ধারণ ও শাসনক্ষমতার ওপর বড় ধরনের ধাক্কা আসবে

মঙ্গলবার (৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে মধ্যবর্তী নির্বাচন। এ নির্বাচনে প্রতিনিধি পরিষদের সব কটি এবং সিনেটের এক-তৃতীয়াংশের বেশি আসনে ভোট গ্রহণ করা হবে। বর্তমানে দুই কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা রয়েছে রিপাবলিকানদের।

তবে, ডেমোক্র্যাটরা এক বা উভয় কক্ষের নিয়ন্ত্রণ নিতে পারলে কংগ্রেসে ট্রাম্পের দলীয় সমর্থন কমে যাবে। এতে তার প্রশাসনের বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন কঠিন হয়ে পড়তে পারে।

প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ হারালে বিভিন্ন বিষয়ে জবাবদিহি করতে হতে পারে ট্রাম্প প্রশাসনকে। ডেমোক্র্যাটরা প্রশাসনের কর্মকাণ্ড নিয়ে তদন্তও শুরু করতে পারবেন।

একই সঙ্গে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের তলব এবং সরকারি নথি চেয়ে পাঠানোর ক্ষমতাও পাবেন তারা। এর ফলে প্রশাসনের বিভিন্ন সিদ্ধান্ত ও কর্মকাণ্ড নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে পারে।

ট্রাম্প পরিবারের ব্যবসায়িক কর্মকাণ্ডও তদন্তের আওতায় আসতে পারে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের ব্যবসায়িক লেনদেন খতিয়ে দেখতে চান ডেমোক্র্যাট নেতারা।

পাশাপাশি, জেফরি এপস্টেইন-সংক্রান্ত নথি প্রকাশে বিচার বিভাগের ভূমিকা নিয়েও তদন্ত হতে পারে। এসব নথির কিছু অংশ প্রকাশ না করা এবং ভুক্তভোগীদের পরিচয় প্রকাশের বিষয়েও প্রশ্ন রয়েছে।

এদিকে, পেন্টাগনের প্রতিরক্ষা খাতের অর্থ ট্রাম্প পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠানের কাছে যাচ্ছে কি না, তা খতিয়ে দেখতে চান ডেমোক্র্যাটরা। এ বিষয়ে তদন্তের কথা জানিয়েছেন কংগ্রেস সদস্য জেসন ক্রো।

সব মিলিয়ে প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ পেলে ট্রাম্প প্রশাসনের বিভিন্ন কর্মকাণ্ডের ওপর নজরদারি বাড়ানোর সুযোগ পাবেন ডেমোক্র্যাটরা।

অন্যদিকে, সিনেটের নিয়ন্ত্রণ হারালে গুরুত্বপূর্ণ সরকারি পদে নিয়োগ দেওয়া কঠিন হয়ে পড়বে ট্রাম্পের জন্য।

মন্ত্রিসভার সদস্য, রাষ্ট্রদূত ও কেন্দ্রীয় আদালতের বিচারক নিয়োগে সিনেটের অনুমোদন প্রয়োজন হয়। ডেমোক্র্যাটরা সংখ্যাগরিষ্ঠতা পেলে এসব নিয়োগ আটকে দিতে বা বিলম্বিত করতে পারবেন।

পাশাপাশি, আইন প্রণয়ন ও সরকারি ব্যয়ের বিষয়ে হোয়াইট হাউসকে তাদের সঙ্গে আলোচনাও করতে হবে।

এছাড়া, প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা পেলে ট্রাম্পের বিরুদ্ধে তৃতীয়বারের মতো অভিশংসনের উদ্যোগ নিতে পারেন ডেমোক্র্যাটরা।

দলটির প্রতিনিধি পরিষদের নেতা হাকিম জেফরিস জানিয়েছেন, এ বিষয়ে কোনো সম্ভাবনাই উড়িয়ে দিচ্ছেন না তারা।

তবে, প্রতিনিধি পরিষদে অভিশংসনের প্রস্তাব পাস হলেই ট্রাম্পকে পদ ছাড়তে হবে না। তাকে প্রেসিডেন্টের পদ থেকে সরাতে বরং সিনেটে দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থন প্রয়োজন হবে।

এর আগে, ২০১৮ সালে ট্রাম্পের প্রথম মেয়াদে মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নিয়েছিল ডেমোক্র্যাটরা। এরপর তার ব্যবসায়িক কর্মকাণ্ড, রাশিয়া-সংক্রান্ত তদন্ত এবং স্বার্থের সংঘাতের অভিযোগ নিয়ে একাধিক অনুসন্ধান শুরু হয়।

২০১৯ সালে ইউক্রেনকে ব্যবহার করে জো বাইডেনের বিরুদ্ধে নেতিবাচক তথ্য সংগ্রহের অভিযোগে ট্রাম্পকে প্রথমবার অভিশংসন করা হয়। ২০২১ সালে ক্যাপিটল ভবনে হামলায় উসকানি দেওয়ার অভিযোগে দ্বিতীয়বার অভিশংসিত হন তিনি।

তবে, দুইবারই সিনেটে খালাস পান ট্রাম্প। এবারও ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে তার প্রশাসনের ওপর তদন্ত ও নজরদারি বাড়বে বলে মনে করা হচ্ছে।

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: