ইসরায়েলি হামলায় কাঁপছে দক্ষিণ লেবানন, নিহত ১

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় অন্তত একজন নিহত এবং আরও দুজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ। বৃহস্পতিবার (০৪ জুন) গভীর রাতে দক্ষিণ লেবাননের দোউয়ের শহরের একটি ভবনে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে একজন নিহত ও দুজন আহত হন।
এনএনএর প্রতিবেদনে বলা হয়েছে, হামলাটি আকস্মিকভাবে সংঘটিত হয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সংঘাতের অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ওই এলাকা।
এদিকে শুক্রবার ভোরে পৃথক আরেকটি ঘটনায় হাব্বুশ সড়কে চলন্ত একটি মোটরসাইকেলকে লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইসরায়েল। এতে অন্তত একজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
সাম্প্রতিক সময়ে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান ও ড্রোন হামলার সংখ্যা বেড়েছে। সীমান্ত এলাকায় উত্তেজনা অব্যাহত থাকায় বেসামরিক মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগও বাড়ছে। একই সঙ্গে বাড়ছে বাস্তুচ্যুত ও উদ্বাস্তু মানুষের সংখ্যাও।
ভোরের আকাশ/সু.পা