শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

প্রজন্মের পর প্রজন্ম স্মরণীয় হয়ে থাকবেন খামেনি: পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৫ জুলাই ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে যোগ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক যোগাযোগে গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখা পাকিস্তানের প্রধানমন্ত্রীর এই সফরকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক শোকবার্তায় শেহবাজ শরিফ বলেন, আয়াতুল্লাহ আলি খামেনির প্রজ্ঞা, দূরদর্শী নেতৃত্ব এবং শুধু ইরান নয়, বরং সমগ্র অঞ্চলে তার গভীর ও সুদূরপ্রসারী প্রভাব প্রজন্মের পর প্রজন্ম ধরে স্মরণ করা হবে।

আরও পড়ুন

অস্ট্রেলিয়া সফরের আগে মোদিকে হত্যার হুমকি

তিনি বলেন, খামেনির রাজনৈতিক ও ধর্মীয় নেতৃত্ব বহু বছর ধরে ইরানের রাষ্ট্রীয় কাঠামো এবং আঞ্চলিক বাস্তবতায় গুরুত্বপূর্ণ প্রভাব রেখে গেছে, যা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানাতে পাকিস্তানের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল নিয়ে তেহরানে যান শেহবাজ শরিফ। তার সফরসঙ্গী ছিলেন পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি, জাতীয় পরিষদের স্পিকার সারদার আয়াজ সাদিক এবং পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরসহ সরকারের জ্যেষ্ঠ পর্যায়ের আরও কয়েকজন কর্মকর্তা। প্রতিনিধি দলটি শেষ বিদায় অনুষ্ঠানে অংশ নিয়ে প্রয়াত ইরানি নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করে। সূত্র: আলজাজিরা

ভোরের আকাশ/এম

পাকিস্তান

শেয়ার করুন: