শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কঙ্গোতে ভয়াবহ মিলিশিয়া হামলায় নিহত ৬৯

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১০ মে ২০২৬, ২:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের (ডিআর কঙ্গো) উত্তর-পূর্বাঞ্চলীয় ইতুরি প্রদেশে ভয়াবহ মিলিশিয়া হামলায় অন্তত ৬৯ জন নিহত হয়েছেন। স্থানীয় ও নিরাপত্তা সূত্রের বরাতে শনিবার (৯ মে) এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

খনিজসম্পদসমৃদ্ধ পূর্ব কঙ্গো দীর্ঘদিন ধরেই বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষে অস্থিতিশীল। বিশেষ করে স্বর্ণখনির নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সহিংসতা বেড়ে চলেছে।

স্থানীয় সূত্র জানায়, লেন্দু সম্প্রদায়ের পক্ষে কাজ করার দাবি করা ‘কোঅপারেটিভ ফর দ্য ডেভেলপমেন্ট অব কঙ্গো’ (কোডেকো) মিলিশিয়ার সদস্যরা ২৮ এপ্রিল একাধিক গ্রামে হামলা চালায়। এতে অন্তত ৬৯ জন নিহত হন।

এর আগে হেমা সম্প্রদায়ের সমর্থক হিসেবে পরিচিত ‘কনভেনশন ফর দ্য পপুলার রেভলিউশন’ (সিআরপি) গোষ্ঠী কঙ্গোর সেনাবাহিনীর অবস্থান লক্ষ্য করে হামলা চালায়। পিম্বো এলাকার কাছে সংঘটিত ওই হামলার জের ধরেই পাল্টাপাল্টি সহিংসতা আরও ছড়িয়ে পড়ে বলে ধারণা করা হচ্ছে।

নাগরিক সমাজের নেতা দিয়ুদোনে লোসা জানিয়েছেন, এপ্রিলের শেষ দিকে কোডেকো যোদ্ধাদের হামলা ও পাল্টা হামলায় ৭০ জনের বেশি মানুষ প্রাণ হারান।

নিরাপত্তা সূত্রগুলো বলছে, নিহতদের মধ্যে অন্তত ১৯ জন মিলিশিয়া সদস্য ও সেনাসদস্যও রয়েছে।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে গ্যাসের বিস্ফোরণে দগ্ধ ৫

কোডেকো যোদ্ধাদের উপস্থিতির কারণে কয়েকদিন ধরে মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। শনিবার পর্যন্ত মাত্র ২৫টি মরদেহ দাফন করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

ভোরের আকাশ/ইউএম

 

কঙ্গো

শেয়ার করুন: