শিরোনাম
পুলিশে নতুন ১৪ হাজার পদে নিয়োগের অনুমোদন দিলো সরকারইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না’রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎসশস্ত্র বাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী করার কাজ শুরু: প্রধানমন্ত্রীবিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রীগোপালগঞ্জে আরও ২৬ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষপুলিশে নতুন ১৪ হাজার পদে নিয়োগের অনুমোদন দিলো সরকারইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না’রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎসশস্ত্র বাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী করার কাজ শুরু: প্রধানমন্ত্রীবিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রীগোপালগঞ্জে আরও ২৬ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ

গাজায় ইসরাইলি হামলায় আরও ৪ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ৩:২৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গাজায় ইসরাইলি হামলায় আরও ৪ ফিলিস্তিনি নিহত
গাজায় ইসরাইলি হামলায় আরও ৪ ফিলিস্তিনি নিহত

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর পৃথক হামলায় অন্তত ৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত বছরের অক্টোবরে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে এই হামলা চালানো হয়েছে বলে গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা ও স্থানীয় সূত্রগুলো জানিয়েছে।

শনিবার (২১ নভেম্বর) উপত্যকার বিভিন্ন এলাকায় চালানো এসব হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

গাজার উত্তরাঞ্চলের জাবালিয়া আল-বালাদ এলাকায় ইসরাইলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি নিহত হন। এ ছাড়া গাজা সিটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের তাল আল-হাওয়া এলাকায় একটি গাড়ি লক্ষ্য করে ইসরাইলি বিমান হামলায় আরও তিনজন নিহত হয়েছেন।

খান ইউনিসের পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় ১৯ নম্বর মোড়ের কাছে বৈদ্যুতিক সাইকেল চালানো অবস্থায় এক তরুণকে লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইসরাইলি বাহিনী। এতে ওই তরুণসহ তিনজন আহত হন।

একই এলাকায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় নেয়া তাঁবু লক্ষ্য করে ইসরাইলি ট্যাংক থেকে গুলি চালানোর ঘটনায় এক নারী ও এক শিশুসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

গাজা সিটিতে বিশ্ব খাদ্য সহায়তা সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের (ডব্লিউসিকে) জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও খাবার বহনকারী একটি গাড়িতে হামলা চালায় ইসরাইল। হামলায় তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ইসরাইলি সামরিক বাহিনীর দাবি, ওই এলাকায় কয়েকজন সশস্ত্র গোষ্ঠীর সদস্যকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি তারা।

রয়টার্স জানিয়েছে, ত্রাণ বিতরণে ব্যবহৃত বলে মনে হওয়া একটি গাড়িতে কেন হামলা চালানো হয়েছে, সে বিষয়ে জানতে চাইলে তাৎক্ষণিকভাবে কোনো জবাব দেয়নি ইসরাইলি সামরিক বাহিনী।

আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধবিরতি ঘোষণার পরও গাজায় ইসরাইলি হামলা ও হতাহতের ঘটনা অব্যাহত রয়েছে। এর আগে গত শুক্রবার (২০ নভেম্বর) গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় অন্তত পাঁচজন ফিলিস্তিনি নিহত হন।

গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ শনিবার জানিয়েছে, উপত্যকায় ইসরাইলের সামরিক অভিযানে মোট নিহতের সংখ্যা বেড়ে ৭৪ হাজার ৭৩৬ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ২০২৫ সালের অক্টোবরে ঘোষিত যুদ্ধবিরতির পর থেকে প্রাণ হারিয়েছেন ১ হাজার ৬৭১ জন।

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: