শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কি আছে ইরানের পরমাণু স্থাপনায়? প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ১:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইরানের পরমাণু স্থাপনাগুলো নিয়ে নতুন করে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণের ভিত্তিতে প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, সাম্প্রতিক হামলার পর ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো পুনর্নির্মাণের কাজ শুরু করেছে তেহরান।

শনিবার (১১ জুলাই) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি-এর সহযোগিতায় বিশ্লেষণ করা স্যাটেলাইট ছবিতে ইরানের কয়েকটি গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনায় নতুন তৎপরতার আলামত পাওয়া গেছে।

প্রতিবেদনে আরও দাবি করা হয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া সমঝোতা অনুযায়ী পরমাণু কর্মসূচিতে স্থিতাবস্থা বজায় রাখার কথা থাকলেও ইরানের সাম্প্রতিক কার্যক্রম সেই অঙ্গীকারের পরিপন্থী হতে পারে।

স্যাটেলাইট ছবিতে পারচিন এলাকার একটি স্থাপনায় হামলায় সৃষ্ট গর্ত অস্থায়ীভাবে ঢেকে রাখা, পরে সেখানে জাল বসানো এবং আশপাশে কংক্রিট মেশানোর ট্রাক দেখা গেছে। বিশেষজ্ঞদের ধারণা, ক্ষতিগ্রস্ত অংশ মেরামত ও পুনর্নির্মাণের প্রস্তুতি চলছে।

এ ছাড়া পিক্যাক্স মাউন্টেনের একটি সন্দেহভাজন পরমাণু স্থাপনার টানেলের ভেতরেও ট্রাক চলাচলের চিত্র ধরা পড়েছে। এটিকেও বিশেষজ্ঞরা নতুন নির্মাণ বা সংস্কার কার্যক্রমের ইঙ্গিত হিসেবে দেখছেন।

সিএনএনের সাংবাদিক কেটি পোলগ্লেস বলেন, স্যাটেলাইট চিত্রে দেখা যাচ্ছে, হামলায় ক্ষতিগ্রস্ত স্থানগুলো পুনর্গঠনের জন্য ইরান বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে বলে মনে হচ্ছে।

তবে ইরান এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।

আরও পড়ুন

ভাইরাল সেই বৃদ্ধা মায়ের ঘটনায় নতুন মোড়, সামনে এলো চাঞ্চল্যকর দাবি!

সূত্র: সিএনএন

ভোরের আকাশ/এনএ

 

মার্কিন-ইরানপরমাণু অস্ত্র

শেয়ার করুন: