শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সামরিক খাতে বরাদ্দ বাড়িয়ে ইসরায়েলি পার্লামেন্টে বাজেট পাস

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৩০ মার্চ ২০২৬, ৯:৪৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

ইরানের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে ২০২৬ সালের বাজেট অনুমোদন দিয়েছে ইসরায়েলের পার্লামেন্ট (নেসেট)। ইসরায়েলের এবারের বাজেটের আকার প্রায় ২৪৫ বিলিয়ন ডলারের। এর মধ্যে যুদ্ধরত দেশটির সামরিক খাতে ৪৫ বিলিয়ন ডলারের বেশি বরাদ্দ রাখা হয়েছে। সামরিক বাজেটে বরাদ্দ বেড়েছে ১০ বিলিয়ন ডলারের বেশি।

সোমবার (৩০ মার্চ) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সোমবার ভোরে নেসেট মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, বাজেট ঘোষণার ফলে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ যুদ্ধ চলাকালীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার আগাম নির্বাচনের ঝুঁকি এড়াতে সক্ষম হয়েছে।

বাজেট পাস করতে ব্যর্থ হলে ইসরায়েলে আগামী ৯০ দিনের মধ্যে আগাম নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা তৈরি হতো, যেখানে জনমত জরিপ অনুযায়ী নেতানিয়াহুর পরাজয়ের সম্ভাবনা ছিল। আগামী অক্টোবরের শেষের দিকে সাধারণ নির্বাচন হওয়ার কথা থাকলেও এখনও সুনির্দিষ্ট তারিখ নির্ধারণ করা হয়নি। তবে নেতানিয়াহু জানিয়েছেন, এটি সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে পারে।

প্রতিরক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রণীত ২৪৫ বিলিয়ন ডলারের বাজেটটি যুদ্ধ শুরুর এক মাস পর অনুমোদিত হলো। বর্তমানে লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধেও লড়াই করছে ইসরায়েল এবং এই যুদ্ধের কারণে দেশটির অর্থনীতিতে প্রতি সপ্তাহে প্রায় ১ দশমিক ৬ বিলিয়ন ডলার ক্ষতি হচ্ছে।

শেষ মুহূর্তে বাজেট পাসের ফলে ইসরায়েলের আর্থিক বাজার ও অর্থনীতির ওপর থেকে একটি বড় অনিশ্চয়তা দূর হলো। চলতি বছরের শুরু থেকে দেশটি ২০২৫ সালের বাজেটের আনুপাতিক বরাদ্দের ওপর ভিত্তি করে পরিচালিত হচ্ছিল।

প্রতিরক্ষা খাতে বরাদ্দ ১০ বিলিয়ন ডলার বেশি রাখায় বাজেটে ঘাটতির লক্ষ্যমাত্রা বাড়িয়ে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশে উন্নীত করা হয়েছে। এর ফলে মুদ্রাস্ফীতির ঝুঁকি তৈরি হয়েছে, যা দায়িত্বশীল আর্থিক নীতিতে ফিরে আসার পথকে বাধাগ্রস্ত করবে এবং সুদের হার কমানোর প্রক্রিয়াকে থামিয়ে দেবে।

আলজাজিরার খবরে বলা হয়েছে, ২০২৩ সালের অক্টোবরে ফিলিস্তিনের গাজায় নির্বিচার যুদ্ধ শুরু করেছিল ইসরায়েল। তার আগে ফেব্রুয়ারিতে ওই বছরের জাতীয় বাজেট পাস হয়েছিল। তখনকার তুলনায় এবারের বাজেটে সামরিক খাতে বরাদ্দ দ্বিগুণেরও বেশি।

নেসেটে বাজেট নিয়ে ভোটাভুটির আগে দেশটির কট্টর ডানপন্থি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ বলেন, ইসরায়েলের জন্য এটা একটি ‘ঐতিহাসিক সন্ধিক্ষণ’।

ভোরের আকাশ/আ.র
 

মধ্যপ্রাচ্য যুদ্ধ

শেয়ার করুন: