শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইরানের জনগণকে মার্কিন সেনাবাহিনীর জরুরি নির্দেশনা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৯ মার্চ ২০২৬, ২:৩৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইরানের জনগণকে জরুরি বার্তা দিয়েছে মার্কিন সেনাবাহিনী। এতে বেসামরিক নাগরিকদের ঘরের ভেতরে থাকার আহ্বান জানানো হয়েছে। রোববার (৮ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্র অভিযোগ করেছে, ইরানি বাহিনী জনবহুল এলাকা ব্যবহার করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। এ ধরনের পদক্ষেপ বেসামরিক মানুষের জীবনকে ঝুঁকির মুখে ফেলছে বলে উল্লেখ করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

বিবৃতিতে বলা হয়েছে, ইরানি বাহিনী যদি জনবহুল এলাকা থেকে সামরিক হামলা চালায়, তাহলে সেই স্থান আন্তর্জাতিক আইনের অধীনে সুরক্ষিত অবস্থান হারাতে পারে। এর ফলে এসব এলাকা বৈধ সামরিক লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে।

সেন্টকমের কমান্ডার ব্রাড কুপার বলেন, ইরানের শাসকগোষ্ঠী উপসাগরীয় অংশীদার দেশগুলোর ওপর হামলা চালিয়ে। তারা নিজেদের জনগণের নিরাপত্তা ঝুঁকির মুখে ফেলে বেসামরিক জীবনের প্রতি স্পষ্ট অবহেলা দেখাচ্ছে। 

এদিকে যুদ্ধ কতক্ষণ চলবে তা জানিয়েছেন ইরানের এক কমান্ডার। দেশটির খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কমান্ডার আবদোলরহিম আব্দোল্লাহি বলেন, শত্রুকে পরাজিত ও অনুতপ্ত না করা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবে ইরান। রোববার আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আবদোলরহিম আব্দোল্লাহি বলেন, ইরান তার সামরিক সক্ষমতা আরও বাড়িয়েছে এবং বর্তমানে দেশটির অস্ত্র আগের চেয়ে অনেক বেশি উন্নত, নির্ভুল ও শক্তিশালী। নিজেদের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা অত্যন্ত কার্যকর। এটি যুদ্ধক্ষেত্রে বড় ভূমিকা রাখবে।

এছাড়া ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। ইরানের বিশেষজ্ঞ পরিষদের তথা অ্যাসেম্বলি অব এক্সপার্টের সদস্য আহমাদ আলামুলহোদা বলেছেন, নতুন নেতাকে নির্বাচনের প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। রোববার) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আহমাদ আলামুলহোদা জানান, এখন আনুষ্ঠানিক ঘোষণার বিষয়টি নির্ভর করছে বিশেষজ্ঞ পরিষদের প্রধান হোসেইনি বুশেহরির ওপর। তিনিই শিগগিরই এ সিদ্ধান্ত প্রকাশ্যে ঘোষণা করবেন।

ভোরের আকাশ/নি

মার্কিন সেনাবাহিনীজরুরি নির্দেশনাইরান

শেয়ার করুন: