শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নেতানিয়াহুর বেঁচে থাকার দ্বিতীয় ভিডিওটিও এআই!

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৭ মার্চ ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মৃত্যুকে কেন্দ্র করে ছড়ানো গুজবের মধ্যে তার একটি কফি পানের ভিডিও নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। ভিডিওটিকে এআই দিয়ে তৈরি একটি উন্নতমানের ‘ডিপফেইক’ বলে দাবি করেছে ইলন মাস্কের এআই চ্যাটবট গ্রক।

সোমবার (১৬ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) প্রকাশিত একটি নতুন ভিডিওতে তাকে জেরুজালেমের রাস্তায় সাধারণ নাগরিকদের সঙ্গে আলাপচারিতা করতে দেখা গেছে। সম্প্রতি ইলন মাস্কের এআই চ্যাটবট ‘গ্রোক’ নেতানিয়াহুর একটি আগের ভিডিওকে ‘এআই-জেনারেটেড’ বা কৃত্রিমভাবে তৈরি বলে চিহ্নিত করার পর এই নতুন ফুটেজটি প্রকাশ করা হলো।

গত সপ্তাহে একটি প্রেস কনফারেন্সের ভিডিওতে নেতানিয়াহুর এক হাতে ছয়টি আঙুল দেখা গেছে—এমন দাবি তুলে অনলাইনে তার সুস্থতা এবং বেঁচে থাকা নিয়ে ব্যাপক সংশয় তৈরি হয়। অনেক ব্যবহারকারী দাবি করেন যে, নেতানিয়াহু হয়তো আর জীবিত নেই এবং সরকার এআই ব্যবহার করে তার ভুয়া ভিডিও প্রচার করছে। এমনকি চ্যাটবট গ্রোক-ও একটি ভিডিওর সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করে সেটিকে ‘ডিপফেক’ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানায়।

তবে রোববার (১৫ মার্চ) ও সোমবার প্রকাশিত ভিডিওগুলোতে নেতানিয়াহু সরাসরি এই ষড়যন্ত্র তত্ত্বকে উপহাস করেছেন। জেরুজালেমের হিলস এলাকার একটি ক্যাফেতে কফি খাওয়ার সময় ধারণ করা ভিডিওতে তিনি মজার ছলে বলেন, ‌আমি মরছি... তবে কফির জন্য। এ সময় তিনি ক্যামেরার সামনে নিজের দুই হাতের আঙুল উঁচিয়ে দেখিয়ে প্রশ্ন করেন, আপনারা কি আমার আঙুলগুলো গুনতে চান? এই যে দেখুন, সব ঠিক আছে।

নতুন ভিডিওতে নেতানিয়াহুকে স্থানীয়দের সঙ্গে কথা বলতে এবং একটি ‘কানানাইট-ইসরায়েলি’ কুকুর দেখে সেটির জাত সম্পর্কে কৌতূহলী হতে দেখা যায়। যুদ্ধের আবহে নাগরিকদের মনোবল বাড়াতে তিনি বলেন, আইডিএফ জয়ী হবে এবং আমরা নিজেদের রক্ষা করব।

ভোরের আকাশ/নি

নেতানিয়াহু

শেয়ার করুন: