শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইন্দোনেশিয়ায় ফেরিতে অগ্নিকাণ্ডে নিহত ৫, নিখোঁজ ৪১

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২ আগস্ট ২০২৬, ৫:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার মাদুরা দ্বীপের কাছে সাগরে চলন্ত একটি যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৪১ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। রোববার (২ আগস্ট) ২৭১ জন যাত্রী নিয়ে যাত্রা শুরুর কিছুক্ষণ পর ফেরিটিতে আগুনের সূত্রপাত হয়।

ইন্দোনেশিয়ার জাতীয় তল্লাশি ও উদ্ধার সংস্থা (বাসারনাস) জানিয়েছে, পূর্ব জাভার দ্বিতীয় বৃহত্তম শহর সুরাবায়া থেকে দক্ষিণ সুলাওয়েসির মাকাসারের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার পর মাদুরা দ্বীপের কাছে কেএমপি মুতিয়ারা সেন্টোসা-২ নামের ফেরিটিতে আগুন লাগে। অগ্নিকাণ্ডের পরপরই ফেরির ক্যাপ্টেন বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করেন।

স্থানীয় সংবাদমাধ্যম আইনিউজ–এর প্রচারিত ভিডিওতে দেখা গেছে, লাইফজ্যাকেট পরিহিত বহু যাত্রী উদ্ধারকারী নৌকায় আশ্রয় নিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অন্য ভিডিওগুলোতে দেখা যায়, আগুন ও ঘন ধোঁয়ায় আচ্ছন্ন ফেরিটির ওপরের ডেক থেকে যাত্রীরা নিচে নেমে প্রাণ বাঁচানোর চেষ্টা করছেন।

বাসারনাসের প্রকাশিত এক ভিডিও বার্তায় জানানো হয়, স্থানীয় সময় সকাল ৮টা ২৪ মিনিটে সুরাবায়া তল্লাশি ও উদ্ধার কার্যালয় অগ্নিকাণ্ডের খবর পায়। পরে উদ্ধার অভিযান শুরু করা হয়।

বাসারনাসের তথ্যমতে, শিপিং কোম্পানির প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, সকাল ৬টা থেকে ৭টার মধ্যে ফেরিটিতে আগুনের সূত্রপাত হয়। আগুনে ফেরিটির অধিকাংশ অংশ পুড়ে যায়। উদ্ধারকারী দল পৌঁছানোর আগ পর্যন্ত অনেক যাত্রী ফেরির ব্রিজ ও সামনের অংশ আঁকড়ে ধরে প্রাণ বাঁচানোর চেষ্টা করেন।

আরও পড়ুন

শ্রীলঙ্কায় কারাগারে দাঙ্গার পর সেনা ও কমান্ডো মোতায়েন

ইন্দোনেশিয়ার পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, যাত্রী ও নাবিকদের নিরাপত্তাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। উদ্ধার অভিযান দ্রুত ও নিরাপদভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে।

১৭ হাজারেরও বেশি দ্বীপ নিয়ে গঠিত ইন্দোনেশিয়ায় নৌপথে যাতায়াতের জন্য ফেরি অন্যতম প্রধান পরিবহন। তবে নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা, অতিরিক্ত যাত্রী বহন এবং পর্যাপ্ত জীবনরক্ষাকারী সরঞ্জামের অভাবের কারণে দেশটিতে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে। সূত্র: এএফপি, রয়টার্স।

ভোরের আকাশ/সু.পা

ইন্দোনেশিয়া, ফেরিতে অগ্নিকাণ্ড

শেয়ার করুন: