শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বাবার দাফনে গিয়ে ইসরাইলি হামলায় শিশুকন্যা নিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ৩:০০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দক্ষিণ লেবাননে বাবার দাফনে গিয়ে ইসরাইলি বিমান হামলায় এক শিশুকন্যা নিহত হয়েছে। একই হামলায় গুরুতর আহত হয়েছে তার সাত বছর বয়সি বোনসহ পরিবারের আরও কয়েকজন সদস্য। যুদ্ধবিরতির আশার মধ্যেই এ হামলার ঘটনা ঘটে। রোববার (১২ এপ্রিল) একটি নতুন হামলায় তার বোনসহ আরও কয়েকজন আত্মীয় নিহত হন।

মার্কিন-ইরান যুদ্ধবিরতির প্রথম দিন, বুধবার (৮ এপ্রিল) শ্রীফা গ্রামে সাঈদ পরিবারের বাড়িতে হামলাটি চালানো হয়। লেবাননের অনেকেই আশা করেছিলেন যে এই যুদ্ধবিরতি তাদের দেশেও প্রযোজ্য হবে। কিন্তু তার পরিবর্তে, ইসরাইলি হামলায় লেবাননজুড়ে ৩৫০ জনেরও বেশি মানুষ নিহত হন এবং সাঈদ পরিবারের আরও চারজন আত্মীয়কে দাফন করতে হয়।

১২ এপ্রিল, অ্যালিনের ৬৪ বছর বয়সী দাদা নাসের সাঈদ—যিনি প্রাথমিক হামলা থেকে বেঁচে গিয়েছিলেন—সবুজ কাপড়ে মোড়ানো মৃতদেহগুলো সংগ্রহ করতে দক্ষিণের বন্দর নগরী টায়ারে পরিবারের অন্যান্য সদস্যদের সাথে যোগ দেন। তার মধ্যে সবচেয়ে ছোট  কাপড়ে পোড়ানো মরদেহটি ছিল তার নাতনি তালিনের। অ্যালিনের বোন। তার বয়স তখনো দুই বছর হয়নি।

মাথায় ও ডান হাতে ব্যান্ডেজ এবং মুখে আঁচড়ের দাগ নিয়ে নাসের সেই মুহূর্তটির বর্ণনা দিলেন, তারা বলেছিল যুদ্ধবিরতি হয়েছে। এই সমস্ত লোকের মতো আমরাও গ্রামে গেলাম। আমরা কফিনের কাছে দোয়া পড়তে ও বাড়ির দিকে হাঁটতে গেলাম… হঠাৎ আমাদের মনে হলো যেন একটা ঝড় সরাসরি আমাদের ওপর আছড়ে পড়ছে। মাথা, হাতে ব্যান্ডেজ এবং মুখে ক্ষত নিয়ে সাঈদ নীরবে শোক পালন করছিলেন, আর তার চারপাশের নারীরা আকাশের দিকে মুখ তুলে যন্ত্রণায় চিৎকার করছিল।

শ্রীফা গ্রামে সাঈদ পরিবারের বাড়িতে প্রথম হামলাটি হয়েছিল ৮ এপ্রিল—লেবাননের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম ভয়াবহ একটি দিন। সেদিন ইসরাইলি হামলায় লেবাননজুড়ে ৩৫০ জনেরও বেশি মানুষ নিহত হন।

এদিকে, ইসরাইলি সামরিক বাহিনী বলেছে যে, ঘটনাটি তদন্ত করার মতো পর্যাপ্ত তথ্য তাদের কাছে নেই এবং হিজবুল্লাহর বিরুদ্ধে হামলায় তারা বেসামরিক নাগরিকদের ক্ষতি কমাতে ব্যবস্থা নিয়ে থাকে।

ভোরের আকাশ/নি

শিশুকন্যাইসরাইল

শেয়ার করুন: