শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কুর্দিস্তান প্রেসিডেন্টের দামেস্ক সফর, আল-শারার সঙ্গে বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৪ আগস্ট ২০২৬, ৫:৫২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইরাকের কুর্দিস্তান আঞ্চলিক সরকারের (কেআরজি) প্রেসিডেন্ট নেচিরভান বারজানি দামেস্কে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে বৈঠক করেছেন। বাশার আল-আসাদের সরকারের পতনের পর এটিই বারজানির প্রথম সিরিয়া সফর।

সোমবার (৩ আগস্ট) সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানায়, রাজধানী দামেস্কের পিপলস প্যালেসে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি।

সিরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে জানায়, বৈঠকে দুই পক্ষের পারস্পরিক সম্পর্ক আরও জোরদার, বিশেষ করে অর্থনৈতিক সহযোগিতা ও সমন্বয় বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা হয়।

আরও পড়ুন

যেকোনো হুমকির জবাবে প্রস্তুত আইআরজিসি: মোহাম্মদ কারামি

এছাড়া আঞ্চলিক সর্বশেষ পরিস্থিতি, নিরাপত্তা সহযোগিতা এবং উভয় পক্ষের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও মতবিনিময় করেন দুই নেতা।

এর আগে ২০২৫ সালের ১১ এপ্রিল তুরস্কের আনতালিয়া কূটনৈতিক ফোরামের ফাঁকে প্রথমবারের মতো সাক্ষাৎ করেন বারজানি ও আল-শারা। পরে ২০২৬ সালের ১৭ এপ্রিল একই ফোরামের পঞ্চম আসরেও তাদের মধ্যে আরেক দফা বৈঠক অনুষ্ঠিত হয়। সূত্র: আলজাজিরা

ভোরের আকাশ/এম

কুর্দিস্তান

শেয়ার করুন: