তুরস্কে আইএসবিরোধী অভিযান, ১৫৩ জন সন্দেহভাজন গ্রেপ্তার

তুরস্কজুড়ে চালানো ব্যাপক সন্ত্রাসবিরোধী অভিযানে ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীর সঙ্গে জড়িত সন্দেহে ১৫৩ জনকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। শুক্রবার এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া।
মন্ত্রী জানান, গত দুই সপ্তাহ ধরে তুরস্কের ২৮টি প্রদেশে এসব অভিযান পরিচালনা করা হয়েছে। পশ্চিমাঞ্চলীয় ইজমির ও মুগলা, দক্ষিণ-পূর্বের হাতায় ও মারদিন এবং উত্তরাঞ্চলের সামসুনসহ বিস্তীর্ণ এলাকায় এই গ্রেফতার অভিযান চালানো হয়।
এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে ইয়েরলিকায়া বলেন, “গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা আইএসের হয়ে কাজ করা সহযোগী গোষ্ঠীগুলোকে অর্থায়ন ও প্রচারণার কাজে জড়িত ছিল বলে প্রমাণ পাওয়া গেছে।”
পুলিশের এই তৎপরতায় সহযোগিতা করেছে তুরস্কের গোয়েন্দা সংস্থা এবং বিদেশি কিছু কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, সিরিয়ার সঙ্গে তুরস্কের রয়েছে প্রায় ৮০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত। মে মাসের শেষ দিকে দেশটির দক্ষিণাঞ্চলে সরকারি বাহিনীর ওপর হামলার দায় স্বীকার করেছিল আইএস। তার পর থেকেই নিরাপত্তা জোরদার এবং সন্ত্রাসবাদ দমনে আরও সক্রিয় হয়ে উঠেছে তুরস্ক সরকার।
ভোরের আকাশ//হ.র