শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মধ্যপ্রাচ্যের ৩ দেশে মার্কিন ঘাঁটিতে একযোগে ইরানের হামলা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের তিনটি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। 

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স রোববার (১৫ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ফার্সের প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, তারা ইরাকের এরবিলে অবস্থিত আল-হারির বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্রের বাহিনীর একটি ‘সমাবেশ কেন্দ্র’ লক্ষ্য করে হামলা চালায়। পাশাপাশি আলি আল সালেম ও আরিফজান ঘাঁটিতেও ‘শক্তিশালী ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন’ ব্যবহার করে আঘাত হানা হয়েছে বলে দাবি করা হয়।

বিবৃতিতে বলা হয়, এসব হামলা ‘অপারেশন ট্রু প্রমিস ৪’-এর ৫২তম ধাপের অংশ। ইরানের শিল্পাঞ্চলে কর্মীদের হত্যার প্রতিশোধ হিসেবে এই অভিযান চালানো হয়েছে বলেও দাবি করা হয়।

এছাড়া বিবৃতিতে ইসরাইলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হুমকি দিয়ে বলা হয়, যদি তিনি এখনও জীবিত থাকেন, তবে আমরা সর্বশক্তি দিয়ে তাকে খুঁজে বের করে হত্যার চেষ্টা চালিয়ে যাব। তথ্যসূত্র: দ্য ডন

ভোরের আকাশ/এসএইচ

ইরানহামলামার্কিন ঘাঁটি

শেয়ার করুন: