শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গাজা সিটির উপকণ্ঠে ইসরায়েলি ট্যাংক, বড় হামলার প্রস্তুতি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫, ১২:৩০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গাজা সিটির উপকণ্ঠে ইসরায়েলি ট্যাংক, বড় হামলার প্রস্তুতি
গাজা সিটির উপকণ্ঠে ইসরায়েলি ট্যাংক, বড় হামলার প্রস্তুতি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার গাজা সিটির সাবরা এলাকার কাছে ইসরায়েলি ট্যাংকের অবস্থান লক্ষ্য করা গেছে। শনিবার (২৩ আগস্ট) প্রকাশিত আলজাজিরার একটি ভিডিওতে ওই এলাকায় ট্যাংক মোতায়েনের দৃশ্য ধরা পড়ে। সাবরা গাজা সিটির মধ্যাঞ্চলে অবস্থিত, যা জাইতুন এলাকার কাছাকাছি। গত কয়েক সপ্তাহ ধরে জাইতুনে অবস্থান করছে দখলদার ইসরায়েলি সেনারা।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, গাজা সিটি দখলের উদ্দেশ্যে নতুন করে বড় ধরনের হামলার প্রস্তুতি চলছে। এর অংশ হিসেবে কয়েকদিন ধরে উপকণ্ঠে অভিযান অব্যাহত রয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, গাজা সিটিতে পূর্ণাঙ্গ হামলার আগে প্রায় ৬০ হাজার রিজার্ভ সেনা সমাবেশ করছে ইসরায়েল। এর মধ্যে কয়েক হাজার সেনা আগামী ২ সেপ্টেম্বরের মধ্যে যোগ দেবে। ধারণা করা হচ্ছে, এর পরের সপ্তাহে গাজা সিটির ভেতরে ব্যাপক হামলা শুরু হতে পারে।

গাজা উপত্যকা পুনর্দখলকে কেন্দ্র করে চাপে রয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইসরায়েলি দৈনিক ডেইলি মারিভ জানায়, সেনাবাহিনীর পরিকল্পনা অনুযায়ী “গিদিয়ন চ্যারিয়ট–২” নামে নতুন অভিযানের জন্য জোর দিচ্ছেন নেতানিয়াহু। সূত্রের দাবি, এই অভিযান ছাড়া সরকার টিকিয়ে রাখা সম্ভব হবে না বলে আশঙ্কা করছেন প্রধানমন্ত্রী।

গাজা উপত্যকা দখল ছাড়া কোনো যুদ্ধবিরতি বা সমঝোতায় গেলে পদত্যাগের হুমকি দিয়েছেন নেতানিয়াহুর জোটসঙ্গী উগ্রপন্থি নেতা ইতামার বেন গিভির ও বেজায়েল স্মোরিচ। দুজনই সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রীত্বে রয়েছেন। তাদের চাপ ও অনমনীয় অবস্থানের কারণেই গাজার যুদ্ধ টেনে ২৩তম মাসে গড়িয়েছে বলে বিশ্লেষকদের মত।

 

ভোরের আকাশ/হ.র

গাজায় হামলা

শেয়ার করুন: