শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নাইজেরিয়ায় সেনা অভিযানে শীর্ষ কমান্ডারসহ ৬০ জঙ্গি নিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১ জুন ২০২৫, ৬:৪১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নাইজেরিয়ায় সেনা অভিযানে শীর্ষ কমান্ডারসহ ৬০ জঙ্গি নিহত
নাইজেরিয়ায় সেনা অভিযানে শীর্ষ কমান্ডারসহ ৬০ জঙ্গি নিহত

উত্তর-পূর্ব নাইজেরিয়ায় সশস্ত্র জঙ্গিদের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়েছে দেশটির সেনাবাহিনী। এতে বোকো হারাম ও ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স (আইএসডব্লিউএপি)-এর অন্তত ৬০ জন জঙ্গি নিহত হয়েছে। অভিযানে এক শীর্ষ কমান্ডারও নিহত হয়েছেন বলে জানিয়েছে সেনাবাহিনী। খবর এএফপির।

সেনাবাহিনী জানায়, শুক্রবার (৩০ মে) ভোরে দুটি পৃথক অভিযানে জঙ্গিদের ঘাঁটি লক্ষ্য করে বিমান ও স্থল হামলা চালানো হয়। এর একটি চালানো হয় ক্যামেরুন সীমান্তঘেঁষা বোর্নো রাজ্যের গোজা শহরের কাছে বিটা গ্রামে, যেখানে তীব্র লড়াই শেষে বহু জঙ্গি নিহত হয়।

একইদিন, নাইজার সীমান্তের কাছে অবস্থিত আবাদাম জেলার বিটা ও কারেটো গ্রামে চালানো হয় বিমান হামলা। এএফপিকে দেওয়া গোয়েন্দা সূত্রের তথ্যমতে, এসব হামলায় উল্লেখযোগ্য সংখ্যক জঙ্গি হতাহত হয়েছে।

এর কিছুক্ষণ পরেই চাদ হ্রদের তীরে কুকাওয়া শহরের একটি ঘাঁটিতে হামলা চালায় সেনাবাহিনী। এ অভিযানে বোকো হারামের শীর্ষস্থানীয় কমান্ডার আমির আবু ফাতিমা এবং তার সহযোগীরা নিহত হন।

সেনাবাহিনীর ভাষ্যমতে, তিনি বন্দুকযুদ্ধে গুরুতর আহত হওয়ার পর মারা যান। ২০০৯ সাল থেকে নাইজেরিয়ায় বিদ্রোহী তৎপরতায় হাজার হাজার মানুষ নিহত হয়েছে এবং বহু লোক বাস্তুচ্যুত হয়েছেন।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: