শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মার্কিন সহযোগী দেশগুলোকেও কঠোর জবাবের হুঁশিয়ারি আইআরজিসির

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৩০ জুলাই ২০২৬, ৬:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সামরিক হামলায় সহযোগিতা করা দেশগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। বাহিনীটি বলেছে, আগ্রাসনে সহায়তাকারী দেশগুলো তাদের অবস্থান পরিবর্তন না করলে তারাও ইরানের পাল্টা প্রতিক্রিয়ার মুখোমুখি হবে। খবর আইআরএনএর।

বৃহস্পতিবার (৩০ জুলাই) প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসির জনসংযোগ বিভাগ আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে যুক্তরাষ্ট্রের সহযোগী দেশগুলোর প্রতি তাদের আচরণ পুনর্বিবেচনার আহ্বান জানায়। অন্যথায় ইরানের সশস্ত্র বাহিনী কঠোর জবাব দেবে বলে সতর্ক করা হয়।

বিবৃতিতে বলা হয়, ইরানের জনগণের দৃঢ় অবস্থান ও প্রতিরোধের কারণে প্রতিপক্ষের পরিকল্পনা ব্যর্থ হয়েছে। এতে দেশটির সশস্ত্র বাহিনীর সদস্যদের মনোবল আরও শক্তিশালী হয়েছে বলেও দাবি করা হয়।

আইআরজিসি আরও দাবি করেছে, হরমুজ প্রণালির দক্ষিণাঞ্চলের অনিরাপদ নৌপথ দিয়ে চলাচলের চেষ্টা করা আরও দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে একটি জাহাজে ভয়াবহ আগুন লাগে এবং পরে দুটি জাহাজই ফিরে যেতে বাধ্য হয়। তবে এ দাবির বিষয়ে স্বাধীনভাবে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের উপস্থিতি ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ তুলে আইআরজিসি বলেছে, এই কৌশলগত জলপথ ইরানের সার্বভৌম স্বার্থের সঙ্গে সম্পৃক্ত এবং এর নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব তেহরানের। হাজার হাজার কিলোমিটার দূর থেকে এসে কোনো বিদেশি শক্তিকে এ অঞ্চলের সামুদ্রিক কার্যক্রমে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

আরও পড়ুন

যুদ্ধ এড়াতে চাওয়া সৌদি আরব এখন ত্রিমুখী হামলার শিকার

আইআরজিসি আরও বলেছে, ‘সর্বশক্তিমান আল্লাহর সহায়তায় আগ্রাসনের জবাব আজই দেওয়া হবে।’ পাশাপাশি যারা আগ্রাসনে সহায়তা করছে, তারা অবস্থান পরিবর্তন না করলে তাদের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের হুমকি, চাপ প্রয়োগ এবং এ অঞ্চলের সামুদ্রিক কার্যক্রমে হস্তক্ষেপ অব্যাহত থাকলে হরমুজ প্রণালি উন্মুক্ত করা হবে না। এমন পরিস্থিতি আঞ্চলিক উত্তেজনাকে আরও জটিল করে তুলতে পারে বলেও মন্তব্য করেছে আইআরজিসি। সূত্র : আইআরএনএ

ভোরের আকাশ/সু.পা

আইআরজিসি

শেয়ার করুন: