শিরোনাম
সন্তোষজনক হয়নি এইচএসসি পরীক্ষার ফল : শিক্ষামন্ত্রীডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৮তাহসিফের মৃত্যু: অজ্ঞাতদের আসামি করে বাবার হত্যা মামলাকারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৪৯.৪৩, জিপিএ-৫ পেয়েছে ৮৮৬ শিক্ষার্থীমাদরাসা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৩২৫০ জনএইচএসসিতে ইংরেজি-আইসিটিতে ফেল করেছে ৩ লাখ ৮২ জনপরীক্ষার খাতা মূল্যায়ন শতভাগ নির্মোহভাবে করা হয়েছে: মাহদী আমিনকোন বোর্ডে পাসের হার কতসন্তোষজনক হয়নি এইচএসসি পরীক্ষার ফল : শিক্ষামন্ত্রীডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৮তাহসিফের মৃত্যু: অজ্ঞাতদের আসামি করে বাবার হত্যা মামলাকারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৪৯.৪৩, জিপিএ-৫ পেয়েছে ৮৮৬ শিক্ষার্থীমাদরাসা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৩২৫০ জনএইচএসসিতে ইংরেজি-আইসিটিতে ফেল করেছে ৩ লাখ ৮২ জনপরীক্ষার খাতা মূল্যায়ন শতভাগ নির্মোহভাবে করা হয়েছে: মাহদী আমিনকোন বোর্ডে পাসের হার কত

মক্কা-মদিনার ওপর ড্রোন ভূপাতিতের দাবি ‘ভিত্তিহীন’: হুথি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ৩:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
ফাইল ছবি
ফাইল ছবি

সৌদি নেতৃত্বাধীন জোটের মক্কা ও মদিনার আকাশে ড্রোন ভূপাতিত করার দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে হুথিরা।

হুথি বাহিনীর সামরিক মুখপাত্র জানান, সৌদি আরবের গভীরে তাদের কোনও অভিযান চালানোর ঘটনা নেই। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা আজ শনিবার এ খবর জানিয়েছে।

সানায় হুথিরা জানায়, ইব প্রদেশের ইয়ারিম জেলায় এবং তাইজ প্রদেশের আল-শামায়াতাইন জেলার আল-জাকিরা ও আল-মাসাহিন উপজেলায় বিমান হামলা হয়েছে।

মুখপাত্র বলেন, গত ২৪ ঘণ্টায় ৯৩টি বিমান হামলা হয়েছে। এসব হামলায় সানা এবং সাদা, হাজ্জাহ, আমরান, আল-জাওফ, মারিব, আল-বাইদা, ইব, তাইজ ও লাহজ প্রদেশের বেসামরিক স্থাপনা ও সম্পত্তিকে লক্ষ্যবস্তু করা হয়েছে। উত্তেজনা শুরুর পর থেকে মোট বিমান হামলার সংখ্যা প্রায় ৩ হাজার ৭০০ বলেও তিনি জানান।

আরও পড়ুন

ফের হামলা হলে বিশ্ব কাঁপানো আঘাতের হুঁশিয়ারি ইরানের

তার দাবি, হামলাগুলো সৌদি আরবের এবং এতে বহু হতাহতের ঘটনা ঘটেছে।

হুথি সামরিক মুখপাত্র আরও বলেন, সৌদি আরবে তাদের অভিযান শুধু তেল স্থাপনা এবং যেসব সামরিক ঘাঁটি থেকে সানা কর্তৃপক্ষের নিয়ন্ত্রণাধীন এলাকায় হামলার জন্য বিমান ওড়ানো হয়, সেগুলোর ওপরই কেন্দ্রীভূত।

ভোরের আকাশ/ইউএম
 

সৌদি আরবহুথিড্রোন

শেয়ার করুন: