শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নতুন পোপ নির্বাচিত: ক্যাথলিক গির্জার দায়িত্বে রবার্ট প্রিভোস্ট

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৯ মে ২০২৫, ৯:৩৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নতুন পোপ নির্বাচিত: ক্যাথলিক গির্জার দায়িত্বে রবার্ট প্রিভোস্ট
নতুন পোপ নির্বাচিত: ক্যাথলিক গির্জার দায়িত্বে রবার্ট প্রিভোস্ট

ক্যাথলিক গির্জার ২৬৭তম পোপ হিসেবে নির্বাচিত হয়েছেন রবার্ট প্রিভোস্ট। বৃহস্পতিবার বিকেলে ভ্যাটিকানের সিস্টিন চ্যাপেলের চিমনি থেকে সাদা ধোঁয়া বের হতেই বিশ্বজুড়ে অপেক্ষার অবসান ঘটে। এরপর আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করা হয়। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পোপ নির্বাচনের প্রক্রিয়া অনুযায়ী এদিন বিকেলে ১৩৩ জন কার্ডিনাল গোপন ভোটাভুটিতে অংশ নেন। চতুর্থ দফার এই ভোটেই নির্ধারিত হন নতুন পোপ। ফলাফল প্রকাশের পর সেন্ট পিটার্স ব্যাসিলিকার প্রধান বারান্দা থেকে ফরাসি কার্ডিনাল ও প্রোটোডিয়াকন ডমিনিক মাম্বার্টি ঘোষণা দেন— “হ্যাবেমাস পাপাম”, অর্থাৎ “আমাদের একজন পোপ আছেন।”

ঐতিহ্যবাহী প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচিত হলেন প্রিভোস্ট
পোপ ফ্রান্সিসের মৃত্যু হয় গত ২১ এপ্রিল, বয়স হয়েছিল ৮৮ বছর। তার মৃত্যুর পরপরই শুরু হয় পরবর্তী পোপ নির্বাচনের প্রক্রিয়া, যেটি পরিচিত ‘কনক্লেভ’ নামে। এই প্রক্রিয়ার নেতৃত্ব দেন ৯১ বছর বয়সী কার্ডিনাল ডিন, জিওভান্নি বাতিস্তা রে।

নির্বাচনের দিন বৃহস্পতিবার সকাল থেকেই ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কয়ারে জড়ো হতে থাকেন হাজারো সাধারণ মানুষ। সকালের তৃতীয় দফার ভোট শেষে যখন চিমনি থেকে কালো ধোঁয়া বের হয়, তখনও স্পষ্ট ছিল না ফলাফল। বিকেলের চতুর্থ রাউন্ডের পর চিমনি থেকে নির্গত হয় সাদা ধোঁয়া— পোপ নির্বাচনের নিশ্চিত বার্তা।

সাদা ধোঁয়া দেখার পর এক ঘণ্টার মধ্যেই নতুন পোপ ঐতিহ্যবাহী সাদা পোশাকে প্রকাশ্যে আসেন এবং জনগণের উদ্দেশে প্রথমবারের মতো উপস্থিত হন।

কীভাবে হয় পোপ নির্বাচন?
পোপের মৃত্যু বা পদত্যাগের পর ভ্যাটিকানে কার্ডিনালদের একটি গোপন সম্মেলন ডাকা হয়। এরপর সিস্টিন চ্যাপেলে অনুষ্ঠিত হয় ভোটাভুটি। নির্বাচনের প্রতিটি ধাপ পরিচালিত হয় কঠোর গোপনীয়তায়। প্রতিবার ভোট শেষে ব্যালট পুড়িয়ে নির্দিষ্ট চিমনিতে ধোঁয়া তৈরি করা হয়। কালো ধোঁয়া মানে এখনও নির্বাচন হয়নি, আর সাদা ধোঁয়া মানেই নতুন পোপ নির্বাচিত।

পোপ নির্বাচনে সময় লাগতে পারে কয়েক দিন থেকে শুরু করে কয়েক সপ্তাহ পর্যন্ত। ইতিহাসে এমন ঘটনাও রয়েছে যেখানে ভোট চলাকালে কোনো কার্ডিনালের মৃত্যু পর্যন্ত হয়েছে।

নতুন পোপ, নতুন যাত্রা
নবনির্বাচিত পোপ রবার্ট প্রিভোস্ট ঠিক কোন নাম ধারণ করবেন, তা শীঘ্রই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। এবার বিশ্ববাসী তাকিয়ে থাকবে— কী বার্তা, দৃষ্টিভঙ্গি এবং নেতৃত্ব নিয়ে এগিয়ে যান ক্যাথলিকদের নতুন ধর্মগুরু।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: