শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সৌদি আরবে ইরানের হামলায় মার্কিন সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৯ মার্চ ২০২৬, ২:১৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সৌদি আরবে ইরানের হামলায় মার্কিন সেনা নিহত
সৌদি আরবে ইরানের হামলায় মার্কিন সেনা নিহত

সৌদি আরবে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের এক সেনা নিহত হয়েছেন। বাংলাদেশ সময় সোমবার রাতে এ তথ্য জানায় মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড।

তারা বলেছে, সৌদি আরবে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ইরানের হামলায় আহত এক সেনা মারা গেছেন।

তিনি গত ১ মার্চ আহত হয়েছিলেন বলে উল্লেখ করে সেন্ট্রাল কমান্ড বলেছে, মধ্যপ্রাচ্যে ইরানি বাহিনীর প্রাথমিক হামলার সময় আহত এক মার্কিন সেনাসদস্য গতকাল রাতে মারা গেছেন।

গত ১ মার্চ সৌদি আরবে মার্কিন বাহিনীর ওপর হামলার সময় তিনি গুরুতরভাবে আহত হয়েছিলেন। অপারেশন এপিক ফিউরি-তে এই নিয়ে মোট সাতজন মার্কিন সেনাসদস্য নিহত হলেন। বর্তমানে সেখানে বড় ধরনের সামরিক অভিযান অব্যাহত রয়েছে। পরিবারের সদস্যদের জানানোর ২৪ ঘণ্টা পর ওই নিহত যোদ্ধার পরিচয় প্রকাশ করা হবে।

ভোরের আকাশ/নি

ইরানমার্কিন সেনাসৌদি আরবহামলা

শেয়ার করুন: