শিরোনাম
৩০ নভেম্বরের পর কলকাতা-শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টারে আবেদন না করার অনুরোধতুরস্কে ১০ হাজার রোহিঙ্গা পুনর্বাসন করতে চায় মালয়েশিয়াপোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে সিপিডির প্রস্তাবে বিজিএমইএর আপত্তি১৮ মাসের মধ্যে রোহিঙ্গাদের প্রত্যাবাসন চায় ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রীগোপালগঞ্জবাসী চাইলে নাশকতাকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান: আইজিপিকক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জনের মৃত্যুআন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমারপুত্রসন্তানের মা হলেন সামান্থা৩০ নভেম্বরের পর কলকাতা-শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টারে আবেদন না করার অনুরোধতুরস্কে ১০ হাজার রোহিঙ্গা পুনর্বাসন করতে চায় মালয়েশিয়াপোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে সিপিডির প্রস্তাবে বিজিএমইএর আপত্তি১৮ মাসের মধ্যে রোহিঙ্গাদের প্রত্যাবাসন চায় ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রীগোপালগঞ্জবাসী চাইলে নাশকতাকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান: আইজিপিকক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জনের মৃত্যুআন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমারপুত্রসন্তানের মা হলেন সামান্থা

ট্রাম্পের আগ্রহ সত্ত্বেও কেন বৈঠক করলেন না কিম?

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ট্রাম্পের আগ্রহ সত্ত্বেও কেন বৈঠক করলেন না কিম?
ট্রাম্পের আগ্রহ সত্ত্বেও কেন বৈঠক করলেন না কিম?

বিশ্লেষক ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর মতে, কূটনৈতিক প্রস্তুতির অভাব, রাশিয়া ও চীনের সঙ্গে উত্তর কোরিয়ার ঘনিষ্ঠতা এবং যুক্তরাষ্ট্রের প্রতি অবিশ্বাসের কারণে ডোনাল্ড ট্রাম্পের আগ্রহ সত্ত্বেও কিম জং উন বৈঠকে বসেননি। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এশিয়া সফরের ব্যস্ত সূচিকে বৈঠক না হওয়ার কারণ হিসেবে উল্লেখ করেছেন, তবে দক্ষিণ কোরিয়া ও আন্তর্জাতিক বিশেষজ্ঞরা এর পেছনে বেশ কিছু কৌশলগত কারণ দেখছে

এর আগে প্রথম মেয়াদে ট্রাম্প ও কিম তিনবার বৈঠক করলেও ২০১৯ সালের হ্যানয় আলোচনা কোনো সমঝোতা ছাড়াই ভেস্তে যায়। এরপর প্রায় ৬০ ঘণ্টার ট্রেনযাত্রায় খালি হাতে দেশে ফেরেন কিম। দ্বিতীয় মেয়াদেও ট্রাম্প একাধিকবার বৈঠকের ইঙ্গিত দিলেও পিয়ংইয়ং সাড়া দেয়নি। এবারের সফরে ট্রাম্প ব্যস্ততার কথা বললেও কিম নীরব থেকে স্কি রিসোর্ট, পেকতু পাহাড় ও নৌবাহিনী বিশ্ববিদ্যালয় পরিদর্শনে ব্যস্ত ছিলেন।

কিয়ংনাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লিম উল-চুলের মতে, পর্দার আড়ালে কার্যকর কূটনৈতিক যোগাযোগ হয়নি। হ্যানয়ের অভিজ্ঞতার পর যুক্তরাষ্ট্র সরকারের ওপর আস্থা রাখতে পারছেন না কিম। ডংগুক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কো ইউ-হোয়ান বলেন, বিশেষ দূত ও প্রস্তুতি ছাড়া কেবল ট্রাম্পের রাজনৈতিক সাফল্যের ছবিতে যুক্ত হওয়ার কোনো কারণ কিমের ছিল না।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়াকে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বাস্তব পদক্ষেপ না নিলে পিয়ংইয়ং আলোচনায় আগ্রহী হবে না। অথচ ওয়াশিংটন এখনো পারমাণবিক অস্ত্র ত্যাগের দাবিতে অনড়। পাশাপাশি ইউক্রেন যুদ্ধের বিনিময়ে রাশিয়ার সহায়তা, চীনের সঙ্গে অর্থনৈতিক ঘনিষ্ঠতা এবং হ্যাকিং ও ক্রিপ্টো চুরির মাধ্যমে অর্থ সংগ্রহের সুযোগ থাকায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার তাগিদ কমেছে উত্তর কোরিয়ার। তবে উত্তর কোরিয়া অধ্যয়ন বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রেসিডেন্ট ইয়াং মু-জিনের মতে, দুই নেতার ভবিষ্যৎ সাক্ষাতের সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: