শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইরান থেকে দেশে ফিরছেন ২০০ জন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ৯:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

ইরানে চলমান যুদ্ধ পরিস্থিতিতে সেখানে থাকা ২০০ বাংলাদেশিকে ফেরত আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১৯ মার্চ) আজারবাইজানের রাজধানী বাকু হয়ে তাদের ঢাকায় ফেরানোর প্রস্তুতি চলছে।

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান গণমাধ্যমকে জানান, আজারবাইজান থেকে তাদের বিশেষ ফ্লাইটে ঢাকায় ফিরিয়ে আনা হবে।

এছাড়া ইরান থেকে বাংলাদেশিদের দেশে ফেরানোর বিষয়টির তদারকির দায়িত্বে রয়েছেন তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হক। এজন্য তাকে আজারবাইজানে পাঠানো হচ্ছে।

রাষ্ট্রদূত আমানুল হক বলেন, দেশে ফিরতে আগ্রহী বাংলাদেশিদের ইরান থেকে আজারবাইজান হয়ে দেশে ফেরানো হবে। প্রথমে তাদের সড়কপথে ইরাক সীমান্ত দিয়ে আজারবাইজানে নেওয়া হবে। এরপর বাংলাদেশ বিমানের চার্টার্ড ফ্লাইটে দেশে পাঠানো হবে।

জানা গেছে, মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে বাংলাদেশিদের ইরান থেকে আনার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী ইরানে অবস্থানরত বাংলাদেশিসহ বাংলাদেশ দূতাবাসে কর্মরত কূটনীতিক, কর্মকর্তা–কর্মচারী ও তাদের পরিবারের দেশে ফেরানোর প্রস্তুতি শুরু হয়েছিল। সব মিলিয়ে প্রায় ৩০০ জনের একটি তালিকা তৈরি করা হয়েছে। দুই ধাপে প্রায় তাদের ইরান থেকে ঢাকায় ফেরানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।

ভোরের আকাশ/এসএইচ
 

ইরান

শেয়ার করুন: