শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

হার মেনেছে ইরান, দাবি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৭ মার্চ ২০২৬, ১০:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সাম্প্রতিক পরিস্থিতিতে ইরান তার মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশগুলোর কাছে ‘ক্ষমা চেয়েছে’ এবং আত্মসমর্পণ করেছে। তাদের ওপর আর হামলা না চালানোর ‘প্রতিশ্রুতিও দিয়েছে’। এই প্রতিশ্রুতি এসেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার চাপের কারণেই।

শনিবার (৭ মার্চ) ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে এ্ই দাবি করেন তিনি। পোস্টে আজ ইরান ভয়াবহ সামরিক হামলার শিকার হতে যাচ্ছে বলেও হুঁশিয়ারি দেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, ইরান যদি আগের মতো আচরণ চালিয়ে যায়, তাহলে পরিস্থিতি আরও কঠিন হতে পারে।

ট্রাম্প লিখেছেন, ইরানের ‘খারাপ আচরণের’ কারণে এমন অঞ্চল ও গোষ্ঠীগুলোকেও লক্ষ্যবস্তু করার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে, যেগুলো এখন পর্যন্ত হামলার তালিকায় ছিল না।

ট্রাম্প বলেন, পরাজিত ইরান তার মধ্যপ্রাচ্যের প্রতিবেশীদের কাছে ক্ষমা চেয়েছে এবং আত্মসমর্পণ করেছে। তারা প্রতিশ্রুতি দিয়েছে যে আর তাদের ওপর হামলা চালাবে না। এই প্রতিশ্রুতি এসেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার চাপের কারণেই। ইরান মধ্যপ্রাচ্য দখল করে শাসন করতে চায়। হাজার বছরের ইতিহাসে এই প্রথমবার ইরান প্রতিবেশী দেশগুলোর কাছে পরাজিত হলো।

এর আগে এক রেকর্ড করা বার্তায় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানান, দেশের অন্তর্বর্তীকালীন নেতৃত্ব পরিষদ প্রতিবেশী দেশগুলোর ওপর হামলা বন্ধ করার অনুমোদন দিয়েছে। তবে তিনি বলেন, যদি ইরানের ওপর কোনো হামলা ওই দেশগুলোর ভূখণ্ড থেকে শুরু হয়, তাহলে পরিস্থিতি ভিন্ন হবে।

এদিকে ইরানের সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে সতর্ক করেছে, ইরানের ওপর হামলা অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সব সামরিক ঘাঁটি ও স্বার্থকে ‘প্রাথমিক লক্ষ্যবস্তু’ হিসেবে বিবেচনা করা হবে।

ভোরের আকাশ/এসএইচ

ট্রাম্পইরান

শেয়ার করুন: