শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

তারেক রহমানের শপথ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন স্পিকার ও পররাষ্ট্রসচিব

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ৫:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে ভারতের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ঢাকায় সফরে আসছে। মঙ্গলবার অনুষ্ঠিতব্য এই অনুষ্ঠানে ভারতের পক্ষ থেকে অংশ নেবেন দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার স্পিকার ওম বিড়লা এবং পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি।

রোববার এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুই দেশের পারস্পরিক সম্পর্কের গুরুত্ব বিবেচনায় এই প্রতিনিধিদল শপথ অনুষ্ঠানে যোগ দেবে। সফরকালে দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক সহযোগিতা নিয়েও আলোচনা হতে পারে বলে কূটনৈতিক সূত্রে ইঙ্গিত পাওয়া গেছে।

বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশের সরকারের শপথ অনুষ্ঠানে স্পিকারের অংশগ্রহণ ভারত ও দেশটির জনগণের মধ্যে গভীর ও স্থায়ী বন্ধুত্বের প্রতি জোর দেয়। এর মাধ্যমে আমাদের দুই দেশকে সম্পর্কের দৃঢ়তায় আবদ্ধ করে। শপথ অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি ভারতের দৃঢ় অঙ্গীকারকে পুনর্ব্যক্ত করে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, ভারত ও বাংলাদেশ ইতিহাস, সংস্কৃতি এবং পারস্পরিক শ্রদ্ধার দ্বারা ঐক্যবদ্ধ। প্রতিবেশী দেশ হিসেবে ভারত বাংলাদেশের তারেক রহমানের নেতৃত্বে একটি নির্বাচিত সরকারের কাছে উত্তরণকে স্বাগত জানায়।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, এই প্রতিনিধিত্বকে বাংলাদেশ-ভারত সম্পর্কের গুরুত্বের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন ও নতুন সরকারের সঙ্গে কাজ করার আগ্রহের বার্তাও এতে রয়েছে।

এদিকে ভারতের সংবাদমাধ্যম উইওনের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের পক্ষ থেকে গতকাল শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু একই দিনে মুম্বাইয়ে ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে পূর্বনির্ধারিত বৈঠক রয়েছে। এ কারণে তিনি তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারছেন না।

প্রতিবেদনে আরও বলা হয়, ভারতের স্পিকার এবং শীর্ষ কূটনীতিককে পাঠানোর সিদ্ধান্তটি নতুন সরকারের সঙ্গে দেশটির সম্পৃক্ততার ইঙ্গিত দেয়। এই উদ্যোগ দীর্ঘ সময় ধরে সম্পর্ক পুনর্নির্মাণের প্রচেষ্টা।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশের নবনির্বাচিত সরকার আগামী মঙ্গলবার শপথ নেবে। বাংলাদেশের নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে অংশ নিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বিশ্বের চীন, ভারত, পাকিস্তানসহ ১৩ দেশের সরকার প্রধানকে আমন্ত্রণ জানিয়েছেন।

জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী দল বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের নেতৃত্বের সঙ্গে আলোচনার ভিত্তিতে সরকার ১৩ দেশের সরকার প্রধানকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছে।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, এ পর্যন্ত আমন্ত্রিত দেশের তালিকায় রয়েছে চীন, সৌদি আরব, তুরস্ক, ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনেই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ ও ভূটান।

এদিকে বাংলাদেশের বিরোধী দল (জামায়াত-এনসিপি জোট) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানোর বিরোধিতা করছে।

ফেব্রুয়ারিতে আয়োজিত ‘ইন্ডিয়া–এআই ইমপ্যাক্ট সামিট’-এ ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ, ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা, নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক শফ, সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানসহ প্রায় ২০টি দেশের শীর্ষ নেতার অংশ নেওয়ার কথা রয়েছে। সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ফ্রান্সের প্রেসিডেন্ট মাখোঁর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকও হবে।

ভোরের আকাশ/এনএস

শপথপররাষ্ট্র মন্ত্রণালয়তারেক রহমান

শেয়ার করুন: