আর আস্থা নেই যুক্তরাষ্ট্রের ওপর, বিকল্প যেসব দেশকে বন্ধু ভাবছেন নেতানিয়াহু

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ভবিষ্যতে একটি বৈরী বা কম বন্ধুত্বপূর্ণ মার্কিন প্রশাসনের মুখোমুখি হওয়ার আশঙ্কায় ভারত এবং লাতিন আমেরিকার দেশগুলোকে বিকল্প বন্ধু বা নতুন মিত্র হিসেবে ভাবছেন।
ইসরাইলের আসন্ন সাধারণ নির্বাচনকে সামনে রেখে নিজের নিরাপত্তা নীতি ঘোষণা করার সময় তিনি দীর্ঘমেয়াদি নিরাপত্তার জন্য এই বিকল্প কৌশলের কথা প্রকাশ করেন।রোববার (১৮ অক্টোবর) নির্বাচনকে সামনে রেখে নিজের নিরাপত্তা নীতি ঘোষণা করার সময় তিনি এসব কথা বলেন।
নেতানিয়াহু বলেন, আগামী দুই বছরের মধ্যে যুক্তরাষ্ট্রে এমন একজন প্রেসিডেন্ট চলে আসতে পারেন যিনি ইসরাইলের জন্য মোটেও বন্ধুত্বপূর্ণ হবেন না। সে রকম কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে এখন থেকেই প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন তিনি। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদে যতটা সম্ভব সুবিধা আদায় করে নেওয়ার পাশাপাশি ভারত ও অন্যান্য প্রভাবশালী রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক গাঢ় করার কথা জানান তিনি। বিশ্বের কাছে ইসরাইল যে একা নয়, তা বোঝাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার গভীর বন্ধুত্বের কথা আবারও তুলে ধরেন নেতানিয়াহু।
তবে নেতানিয়াহুর এমন নিরাপত্তা নীতিকে পাত্তা না দিয়ে তা নিয়ে তীব্র কটাক্ষ করেছেন তার প্রধান নির্বাচনী প্রতিদ্বন্দ্বী ও সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোট। তিনি একে কেবলই রাজনৈতিক চমক হিসেবে অভিহিত করেছেন। আইজেনকোটের মতে, যুদ্ধের মধ্যে নিজের ব্যর্থতা ঢাকতে এবং নির্বাচনে সুবিধা পেতেই জনগণের মধ্যে ভয় ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছেন নেতানিয়াহু।
ভোরের আকাশ/আ.র