শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রে ভারতীয় শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ, ভিডিও ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১১ জুন ২০২৫, ১:২৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রে ভারতীয় শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ, ভিডিও ভাইরাল
যুক্তরাষ্ট্রে ভারতীয় শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ, ভিডিও ভাইরাল

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির নিউয়ার্ক বিমানবন্দরে ভারতীয় এক শিক্ষার্থীর সঙ্গে পুলিশের নির্মম আচরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। 

ভিডিওটিতে দেখা যায়, কয়েকজন পুলিশ সদস্য ওই শিক্ষার্থীকে মাটিতে চেপে ধরে তার হাত ও পা বেঁধে ফেলছেন। এ ঘটনা নিয়ে ভারতজুড়ে তৈরি হয়েছে তীব্র প্রতিক্রিয়া ও ক্ষোভ।

ভিডিওটি ধারণ করেন ভারতীয়-মার্কিন উদ্যোক্তা কুনার জৈন। তিনি জানান, ফেরত পাঠানোর আগে ওই শিক্ষার্থীর সঙ্গে দাগী অপরাধীর মতো আচরণ করা হয়। এক্স (পূর্বের টুইটার) এ দেয়া পোস্টে কুনার লেখেন, “আমি নিজ চোখে দেখেছি, এক তরুণ ভারতীয় শিক্ষার্থীকে হ্যান্ডকাফ পরিয়ে দেশে ফেরত পাঠানো হচ্ছিল। তার সঙ্গে যে আচরণ করা হয়েছে, তা এক মানবিক বিপর্যয়।”

ভিডিওতে দেখা যায়, চার পুলিশ সদস্য ওই শিক্ষার্থীকে জোর করে মাটিতে শুইয়ে তার ওপর দু’জন হাঁটু গেড়ে বসে আছেন, এরপর তারা তার হাত-পা বেঁধে ফেলেন। ঘটনার সময় সেখানে প্রায় ৫০ জন মানুষ উপস্থিত থাকলেও কেউ কিছু বলার সাহস পাননি।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থীটি কিছুটা উগ্র আচরণ করছিল এবং তিনি বিভ্রান্ত ও দিশেহারা ছিলেন। ধারণা করা হচ্ছে, ভাষাগত সমস্যার কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে। শিক্ষার্থীটি হরিয়ানভি ভাষায় কথা বলছিলেন, অথচ কর্মকর্তারা দাবি করেন তারা হিন্দিও বোঝেন না। কুনার জৈন জানান, তিনি কর্মকর্তাদের সহায়তা করার প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু তাকে বাধা দেওয়া হয় এবং আরও পুলিশ সদস্য ডেকে আনা হয়।

জানা গেছে, শিক্ষার্থীর আচরণে উদ্বিগ্ন হয়ে বিমান কর্তৃপক্ষ তাকে বোর্ডিংয়ের অনুমতি দেয়নি। পরে পুলিশ সদস্যরা তাকে জোরপূর্বক ধরে ফেলেন এবং হাত-পা বেঁধে ফেলেন।

এ ঘটনার পরপরই নিউইয়র্কস্থ ভারতীয় দূতাবাস জানিয়েছে, তারা স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে এবং বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে।

ভোরের আকাশ।।হ.র

শেয়ার করুন: