শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইরানে হামলার অনুমোদন দেননি ট্রাম্প, ওয়াল স্ট্রিট জার্নালের দাবি অস্বীকার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৯ জুন ২০২৫, ১১:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ইরানে হামলার অনুমোদন দেননি ট্রাম্প, ওয়াল স্ট্রিট জার্নালের দাবি অস্বীকার
ইরানে হামলার অনুমোদন দেননি ট্রাম্প, ওয়াল স্ট্রিট জার্নালের দাবি অস্বীকার

ইরানের ওপর হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘গোপন সম্মতি’ রয়েছে বলে ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদনে দাবি করা হলেও বিষয়টি সরাসরি অস্বীকার করেছেন তিনি। ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে বলেন, “ওয়াল স্ট্রিট জার্নাল আমার ইরান নিয়ে অবস্থান সম্পর্কে কিছুই জানে না।”

তিনি আরও জানান, ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ করার সম্ভাবনায় চূড়ান্ত সিদ্ধান্ত কিছুটা সময়ের জন্য স্থগিত রাখা হয়েছে, তবে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো হামলার অনুমতি দেওয়া হয়নি।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে দাবি করা হয়, ট্রাম্প প্রশাসন নীতিগতভাবে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলার পরিকল্পনায় সম্মতি দিয়েছিল, তবে সিদ্ধান্ত স্থগিত রাখা হয় যাতে তেহরান তাদের কার্যক্রম থেকে সরে আসে।

বিষয়টি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “অনেকে আমাকে এ বিষয়ে জিজ্ঞেস করছে, কিন্তু আমি এখনো কোনো সিদ্ধান্ত নিইনি। সময়ই বলে দেবে কী হয়।”

অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, ট্রাম্পের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ রয়েছে এবং দুজনের মধ্যে সম্পর্ক অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ। তিনি বলেন, ট্রাম্প দৃঢ়ভাবে বিশ্বাস করেন—ইরান যেন কোনোভাবে পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন না করে। নেতানিয়াহুর ভাষায়, “ট্রাম্প আলোচনার সুযোগ দিলেও ইরান সেই সুযোগের অপব্যবহার করেছে। আর ট্রাম্পকে ধোঁকা দিয়ে কেউ পার পায় না।”

মার্কিন সামরিক হস্তক্ষেপের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে নেতানিয়াহু বলেন, এটি সম্পূর্ণভাবে প্রেসিডেন্টের এখতিয়ার, তবে যুক্তরাষ্ট্র এরই মধ্যে ইসরায়েলকে উল্লেখযোগ্য সহযোগিতা করে যাচ্ছে।

 

ভোরের আকাশ/হ.র

ইরানে হামলাট্রাম্প

শেয়ার করুন: