শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

লস অ্যাঞ্জেলেসে মাস্ক পরলেই গ্রেপ্তার, ট্রাম্পের কড়া নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১০ জুন ২০২৫, ৬:০২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
লস অ্যাঞ্জেলেসে মাস্ক পরলেই গ্রেপ্তার, ট্রাম্পের কড়া নির্দেশ
লস অ্যাঞ্জেলেসে মাস্ক পরলেই গ্রেপ্তার, ট্রাম্পের কড়া নির্দেশ

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ এক পোস্টে কড়া নির্দেশ দিয়েছেন—বিক্ষোভে অংশগ্রহণকারী যারা মুখে মাস্ক পরে আছেন, তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।

সোমবার সকালে প্রকাশিত ওই পোস্টে ট্রাম্প লেখেন, “মাস্কে মুখ ঢেকে রাখা লোকজনদের গ্রেপ্তার করুন, এখনই।” এর আগে আরেকটি পোস্টে তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন, বিক্ষোভ চলাকালীন কেউ মাস্ক পরলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

গত শুক্রবার (৬ জুন) লস অ্যাঞ্জেলেসের প্যারামাউন্ট এলাকায় অভিবাসীদের বিরুদ্ধে যৌথ অভিযান চালায় ক্যালিফোর্নিয়া পুলিশ ও যুক্তরাষ্ট্রের অভিবাসন এবং শুল্ক প্রয়োগকারী সংস্থা (ICE)। এ সময় সংঘর্ষে জড়িয়ে পড়ে অভিবাসনপ্রত্যাশীরা। প্যারামাউন্ট অঞ্চলে মূলত মেক্সিকো ও লাতিন আমেরিকার দেশ থেকে আসা অভিবাসীদের বাস। তাদের অধিকাংশেরই বৈধ কাগজপত্র নেই এবং প্রধানত স্প্যানিশ ভাষায় কথা বলেন।

এই সংঘর্ষ থেকেই উত্তপ্ত হয়ে ওঠে পুরো শহর। দ্রুতই সহিংসতা ছড়িয়ে পড়ে শহরের বিভিন্ন অংশে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শনিবার লস অ্যাঞ্জেলেসে ন্যাশনাল গার্ডের দুই হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। সরকারি ভবনগুলোর আশপাশে তারা টহল দিচ্ছেন। তবুও সহিংসতা থামেনি। প্রতিবাদকারীরা একাধিক গাড়িতে আগুন দিয়েছেন এবং পুলিশ ও গার্ড সদস্যদের লক্ষ্য করে হামলার অভিযোগ উঠেছে।

পুলিশ জানিয়েছে, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ছোড়া ও লাঠিচার্জ করা হচ্ছে। সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত দুই শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযান চলমান রয়েছে।

ট্রাম্পের মাস্ক নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে সমালোচনার ঝড় উঠেছে বিভিন্ন মহলে। সমালোচকরা বলছেন, বিক্ষোভ দমন করতে মৌলিক অধিকার খর্ব করা হচ্ছে। তবে ট্রাম্পপন্থী মহলে এ পদক্ষেপকে 'শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য জরুরি পদক্ষেপ' হিসেবে দেখা হচ্ছে।

পরিস্থিতি কোন দিকে মোড় নেবে, সেটাই এখন দেখার বিষয়।

ভোরের আকাশ।।হ.র

শেয়ার করুন: