শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আন্দোলন দমনে গুলি ও হত্যার অভিযোগ

নেপালের সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ৯:২০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

গণ-অভ্যুত্থান দমনে কঠোরতা ও হত্যার অভিযোগে নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে গ্রেপ্তার করা হয়েছে। 

গত সেপ্টেম্বরে সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার প্রতিবাদে শুরু হওয়া সেই বিক্ষোভে পুলিশের গুলিতে অন্তত ৭০ জন মানুষ নিহত হন। মূলত দুর্নীতি ও দেশের শোচনীয় অর্থনৈতিক অবস্থার কারণে সাধারণ মানুষের মধ্যে দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ থেকেই এই বড় ধরনের বিদ্রোহ তৈরি হয়েছিল।

বিবিসির খবর বলছে, ওই বিক্ষোভের ঘটনায় গঠিত একটি তদন্ত কমিটি সাবেক প্রধানমন্ত্রী ওলি এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককে ফৌজদারি অপরাধে অভিযুক্ত করার সুপারিশ করে। সেই সুপারিশের ভিত্তিতেই শনিবার (২৮ মার্চ) সকালে তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়।

সাবেক প্রধানমন্ত্রীর গ্রেপ্তারের ঠিক একদিন আগেই নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সাবেক র‍্যাপার বালেন শাহ।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের বিষয়ে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তবে ওলি বা লেখকের বিরুদ্ধে এখনও আনুষ্ঠানিক কোনো চার্জ গঠন করা হয়নি।

ওলি এই তদন্তকে চরিত্রহনন ও ঘৃণার রাজনীতি বলে প্রত্যাখ্যান করেছেন। অন্যদিকে, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুং এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেছেন, ‘এটি কোনো প্রতিশোধ নয় বরং ন্যায়বিচার প্রতিষ্ঠার শুরু মাত্র।’

ভোরের আকাশ/আ.র

কেপি শর্মা ওলি

শেয়ার করুন: