শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চাল কেলেঙ্কারিতে জাপানের কৃষিমন্ত্রীর পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২২ মে ২০২৫, ১:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
চাল কেলেঙ্কারিতে জাপানের কৃষিমন্ত্রীর পদত্যাগ
চাল কেলেঙ্কারিতে জাপানের কৃষিমন্ত্রীর পদত্যাগ

চাল কেলেঙ্কারিতে জড়িয়ে পদত্যাগ করলেন জাপানের কৃষিমন্ত্রী তাকু ইতো। সম্প্রতি সমর্থকদের কাছ থেকে নিয়মিত চাল উপহার নেওয়ার বিষয়টি প্রকাশ্যে আসার পর দেশজুড়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। অবশেষে বুধবার (২১ মে) পদত্যাগের ঘোষণা দেন ইতো।

গত সপ্তাহে এক রাজনৈতিক তহবিল সংগ্রহ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইতো জানান, তিনি নিয়মিত চাল উপহার পান, ফলে কখনো নিজে চাল কিনতে হয় না। তার এই মন্তব্য দেশবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভের জন্ম দেয়।

উল্লেখ্য, জাপানে বর্তমানে চালের দাম দ্বিগুণ বেড়ে ইতিহাসের সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। খারাপ আবহাওয়ার কারণে ফসল উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি দেশটিতে পর্যটকের সংখ্যা বেড়ে যাওয়ায় চালের ওপর চাপ তৈরি হয়েছে। এমন সংকটকালে কৃষিমন্ত্রীর এমন সুবিধা ভোগ জনগণের মধ্যে ব্যাপক অসন্তোষ তৈরি করে।

ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যম এবং গণমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। বিরোধী দলগুলোও ইতো’র পদত্যাগ দাবি করে আন্দোলনে নামে।

সরকারি সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী কিশিদা তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছেন এবং নতুন কৃষিমন্ত্রী নিয়োগে আলোচনা চলছে।

চাল জাপানের অন্যতম প্রধান খাদ্য এবং প্রতিদিনের জীবনের অবিচ্ছেদ্য অংশ হওয়ায় এই ইস্যুটি দেশটির রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: