শিরোনাম
ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১

গাজা দখল পরিকল্পনায় ট্রাম্পের সমর্থন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ২:১৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গাজা দখল পরিকল্পনায় ট্রাম্পের সমর্থন
গাজা দখল পরিকল্পনায় ট্রাম্পের সমর্থন

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা, গাজা সিটি ও শরণার্থী শিবিরসহ পুরো এলাকা দখলের পরিকল্পনা করছে ইসরায়েল। আরব ও ইউরোপের বিভিন্ন দেশ এই পরিকল্পনার বিরোধিতা করলেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এতে সমর্থন জানিয়েছেন।

সোমবার (১১ আগস্ট) মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস-কে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “বর্তমান পরিস্থিতিতে হামাস অবশিষ্ট জিম্মিদের মুক্তি দেবে না। তাই এখন তাদের বের করা খুবই কঠিন।”

এর আগে যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গত সপ্তাহে ঘোষণা দেন, তারা আবারও গাজা দখল করতে চান। এ ঘোষণার পর আন্তর্জাতিক সম্প্রদায় তীব্র নিন্দা জানায়। যুক্তরাজ্য, কানাডাসহ বিভিন্ন দেশ সতর্ক করে জানায়, এ পদক্ষেপ গাজায় মানবাধিকার লঙ্ঘন ও মানুষের দুর্ভোগ আরও বাড়াবে। একইসঙ্গে নতুন করে বড় মাত্রায় বাস্তুচ্যুতির শঙ্কাও তৈরি হয়েছে।

এক্সিওসের সাংবাদিক ট্রাম্পকে প্রশ্ন করেন তিনি নেতানিয়াহুর পরিকল্পনাকে সমর্থন করেন কি না। সরাসরি উত্তর না দিয়ে তিনি বলেন, হামাসের ওপর আরও সামরিক চাপ প্রয়োগের প্রয়োজন রয়েছে।

ট্রাম্পের ভাষায়, “ইসরায়েলকে সিদ্ধান্ত নিতে হবে তারা পরবর্তীতে কী করবে—হামাসকে কি গাজায় থাকতে দেবে, নাকি সরিয়ে দেবে। আমার মনে হয়, হামাস গাজায় থাকতে পারবে না।”

ইসরায়েলের দাবি, হামাসকে গাজার নিয়ন্ত্রণ ছাড়তে হবে এবং তাদের যোদ্ধাদের অস্ত্র সমর্পণ করতে হবে। তবে সশস্ত্র সংগঠনটি জানিয়ে দিয়েছে, ইসরায়েলের দখলদারিত্ব চলাকালীন এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তারা অস্ত্র ছাড়বে না।

সূত্র: এক্সিওস

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: