গাজা নিয়ে মন্তব্য, দুই ইসরায়েলি মন্ত্রীর ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

গাজা পরিস্থিতি নিয়ে বিতর্কিত মন্তব্যের কারণে ইসরায়েলের দুই কট্টরপন্থী মন্ত্রী—বেজালেল স্মোটরিচ ও ইতামার বেন-গভিরের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য।
তারা এখন থেকে ব্রিটেনে প্রবেশ করতে পারবেন না এবং তাদের সম্পদ জব্দ করা হবে।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি জানান, এই দুই মন্ত্রী চরমপন্থা উসকে দিয়েছেন ও ফিলিস্তিনিদের মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে যুক্ত। তিনি বলেন, “এ ধরনের আচরণ গ্রহণযোগ্য নয়, তাই এখনই ব্যবস্থা নেওয়া জরুরি।”
ইসরায়েল এই সিদ্ধান্তকে “নিন্দনীয়” বলেছে। মন্ত্রী স্মোটরিচ বলেন, “ব্রিটেন আগেও বসতি ঠেকাতে চেয়েছিল, এবারও পারবে না।”
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় চলা যুদ্ধে এখন পর্যন্ত ৫৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানায় হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়।
ভোরের আকাশ।।হ.র