শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় পাকিস্তানে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত রেজা আমিরি মোঘাদেম

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২১ জুলাই ২০২৫, ২:৩৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় পাকিস্তানে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত রেজা আমিরি মোঘাদেম
‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় পাকিস্তানে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত রেজা আমিরি মোঘাদেম

পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোঘাদেমকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই তাদের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় অন্তর্ভুক্ত করেছে। সাবেক এফবিআই এজেন্ট রবার্ট এ লেভিনসনকে অপহরণ, আটক এবং সম্ভবত হত্যার দায়ে তাকে এই তালিকায় রাখা হয়েছে বলে বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ প্রকাশিত এক পোস্টে জানানো হয়েছে।

এফবিআই-এর দেওয়া তথ্য অনুযায়ী, রবার্ট লেভিনসন ১৯৯৮ সালে সংস্থাটি থেকে অবসর গ্রহণ করেন। এরপর ২০০৭ সালের ৮ মার্চ তিনি একটি বেসরকারি তদন্ত মিশনে ইরানের কিশ দ্বীপে যান এবং সেখান থেকেই তিনি নিখোঁজ হন। তখন ইরানের গোয়েন্দা ও নিরাপত্তা মন্ত্রণালয়ে উচ্চপদে দায়িত্বে ছিলেন রেজা আমিরি মোঘাদেম।

২০২৫ সালের মার্চে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে লেভিনসনের নিখোঁজ হওয়ার ঘটনায় মোঘাদেমসহ কয়েকজন ইরানি কর্মকর্তাকে দায়ী করে। সেই ধারাবাহিকতায় এবার মোঘাদেমকে মোস্ট ওয়ান্টেড তালিকায় আনুষ্ঠানিকভাবে যুক্ত করল এফবিআই।

এফবিআই ইতোমধ্যে রেজা আমিরি মোঘাদেমের মাথার দাম ৫০ লাখ ডলার ঘোষণা করেছে। এছাড়া যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রবার্ট লেভিনসনের বর্তমান অবস্থান সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য দিলে ২ কোটি মার্কিন ডলার পুরস্কার দেওয়া হবে।

এ প্রসঙ্গে মার্কিন সিনেটের কূটনৈতিক সম্পর্ক বিষয়ক কমিটির চেয়ারম্যান জিম রিসশ এক বার্তায় বলেন,

“বব লেভিনসন ছিলেন এক জন দায়িত্বশীল বাবা এবং দেশপ্রেমিক আমেরিকান। আমরা কখনো তাকে বা তার পরিবারকে ভুলব না। ইরানকে অবশ্যই এর জবাবদিহি করতে হবে।”

এদিকে, এ অভিযোগের বিষয়ে এখনো ইরান সরকার বা পাকিস্তানে অবস্থিত ইরানি দূতাবাস কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি বলে জিও নিউজ জানিয়েছে।

সূত্র: জিও নিউজ

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: