গাজা সিটির ৪০ শতাংশ নিয়ন্ত্রণের দাবি ইসরায়েলি বাহিনীর

ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নেতৃত্বাধীন বাহিনী গাজা সিটির ৪০ শতাংশ দখলের দাবি করেছে। হামলায় একদিনে অন্তত ৭৫ জন নিহত হয়েছেন। খাদ্য সহায়তা নিতে গিয়ে প্রাণ হারিয়েছেন আরও ১৪ জন।
অপরদিকে, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধ তদন্তে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)কে সহযোগিতা করার অভিযোগে যুক্তরাষ্ট্র তিনটি ফিলিস্তিনি মানবাধিকার সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এসব সংস্থা হলো— আল-হক, প্যালেস্টিনিয়ান সেন্টার ফর হিউম্যান রাইটস এবং আল-মিজান। মার্কিন পররাষ্ট্র দফতরের দাবি, এই সংস্থাগুলো আইসিসির মাধ্যমে ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপনে সক্রিয় ভূমিকা রাখছে।
ফিলিস্তিনি সংস্থাগুলো এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে এবং বলেছে, মানবাধিকার রক্ষা ও যুদ্ধবিচার নথিভুক্ত করা তাদের সাংবিধানিক দায়িত্ব।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া একটি ভুল পদক্ষেপ। তিনি সতর্ক করেছেন, এটি যুদ্ধবিরতি কঠিন করবে এবং নতুন সহিংসতার ঝুঁকি বাড়াবে।
এদিকে ইসরায়েলে নেতানিয়াহুর বিরোধী বিক্ষোভ ৭০০ দিনে প্রবেশ করেছে। শুক্রবারও তেল আবিবে বিক্ষোভ অব্যাহত থাকে। বিক্ষোভকারীরা হামাসের হাতে জিম্মি থাকা বাকি ইসরাইলিদের ৪৮ ঘণ্টার মধ্যে মুক্তির আলটিমেটাম দিয়েছে। হোস্টেস স্কয়ারে বিশাল আকৃতির ‘SOS’ সাইন প্রদর্শন করা হয়।
ভোরের আকাশ/হ.র