শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে মানুষের শরীরে মাংসখেকো মাছি শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ৩:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড অঙ্গরাজ্যে এক ব্যক্তির শরীরে ‘নিউ ওয়ার্ল্ড স্ক্রুওয়ার্ম’ নামের একধরনের মাংসখেকো পরজীবী মাছি শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তি সম্প্রতি গুয়াতেমালা থেকে যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে আসেন। এ ঘটনা সম্পর্কে অবগত চারটি সূত্রের কাছ থেকে এমন তথ্য জানা গেছে।

আক্রান্ত ব্যক্তি মেরিল্যান্ডে চিকিৎসা নেন। চলতি বছরে যুক্তরাষ্ট্রে ‘নিউ ওয়ার্ল্ড স্ক্রুওয়ার্ম’ শনাক্ত হওয়ার প্রথম ঘটনা এটি। এই পরজীবী জীবন্ত গবাদিপশু ও অন্য উষ্ণ রক্তের প্রাণীর মাংস খেয়ে ফেলে। মধ্য আমেরিকা ও দক্ষিণ
মেক্সিকোতে এর প্রাদুর্ভাব বাড়ছে এবং তা ক্রমাগত উত্তর দিকে ছড়িয়ে পড়ছে।

গত রোববার সাউথ ডাকোটা অঙ্গরাজ্যের পশুচিকিৎসক বেথ থম্পসন রয়টার্সকে বলেন, মেরিল্যান্ডের ঘটনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত এক ব্যক্তি গত সপ্তাহে তাঁকে এ বিষয়ে জানিয়েছেন।

আরেকটি সূত্র বলেছে, তারা ২০ আগস্ট কিছু ই–মেইল দেখেছে। গবাদিপশু ও গোমাংস শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট প্রায় দুই ডজন ব্যক্তিকে ‘বিফ অ্যালায়েন্স’ শিল্পগোষ্ঠীর এক নির্বাহী ওই ই–মেইলগুলো পাঠিয়েছিলেন।

ই–মেইলে লেখা হয়, যুক্তরাষ্ট্রের রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) গুয়াতেমালা থেকে মেরিল্যান্ডে আসা এক ব্যক্তির শরীরে মাংসখেকো পরজীবী মাছি শনাক্ত করেছে। এ সূত্রটি পরিচয় প্রকাশ করতে রাজি হয়নি।

একটি সূত্র বলেছে, গত সপ্তাহে সিডিসি কর্তৃপক্ষের সঙ্গে আলাপকালে অঙ্গরাজ্যভিত্তিক সরকারি পশুচিকিৎসকেরা এ সংক্রমণের বিষয়ে জানতে পারেন। মেরিল্যান্ড অঙ্গরাজ্য সরকারের এক কর্মকর্তাও এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সাউথ ডাকোটা অঙ্গরাজ্যের পশুচিকিৎসক বেথ থম্পসন বলেন, বিভিন্ন অঙ্গরাজ্যের পশুচিকিৎসকদের সঙ্গে আলাপকালে এ–সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেছে সিডিসি কর্তৃপক্ষ।

তিনি বলেন, আমরা অন্য সূত্রে বিষয়টি জানতে পেরেছি। পরে সিডিসির কাছে জানতে চেয়েছি, কী ঘটছে। কিন্তু তারা কোনো তথ্যই খোলাখুলিভাবে জানায়নি; বরং পুরো বিষয় আবার অঙ্গরাজ্য কর্তৃপক্ষের ওপর ছেড়ে দিয়েছে—যেন এই ভ্রমণকারীর দেহে কী পাওয়া গেছে বা আসলে কী ঘটেছে, তা নিশ্চিত করার দায়িত্ব অঙ্গরাজ্যেরই।

সিডিসি ও মেরিল্যান্ড স্বাস্থ্য দপ্তরের মুখপাত্রদের কাছে এ বিষয়ে জানতে চেয়েছিল রয়টার্স। তবে তারা তাৎক্ষণিকভাবে সাড়া দেননি।

স্ক্রুওয়ার্ম কী: স্ক্রুওয়ার্ম হলো একধরনের পরজীবী মাছি। স্ত্রী স্ক্রুওয়ার্ম যেকোনো উষ্ণ রক্তের প্রাণীর ক্ষতস্থানে ডিম পাড়ে। ডিম ফোটার পর শত শত লার্ভা তাদের ধারালো মুখ ব্যবহার করে ওই জীবন্ত প্রাণীর মাংস  খেতে থাকে। সময়মতো চিকিৎসা না পেলে আক্রান্ত প্রাণীটি শেষ পর্যন্ত মারা যেতে পারে।

ভোরের আকাশ/তা.কা

মাংসখেকোমেরিল্যান্ডেযুক্তরাষ্ট্রেস্ক্রুওয়ার্ম

শেয়ার করুন: