শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

উত্তরপ্রদেশে ভারি বৃষ্টিপাত ও বজ্রপাতে নিহত ৩৩

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৪ মে ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফাইল ছবি
ফাইল ছবি

ভারতের উত্তরপ্রদেশের পাঁচ জেলায় বুধবার (১৩ মে) প্রবল প্রবল ঝড় ও ভারি বৃষ্টিপাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, এসময় অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত জেলাগুলোর মধ্যে রয়েছে বাদোহি, ফতেহপুর ও বাদাউন।

কর্মকর্তারা জানান, বাদোহিতে অন্তত ১৬ জন, ফতেহপুরে ৯ জন, বাদাউনে ৫ জন, চান্দাওলিতে ২ জন এবং সনভদ্র জেলায় ১ জন নিহত হয়েছেন। পরে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অকাল বৃষ্টি, বজ্রঝড় ও বজ্রপাতের কারণে ক্ষতিগ্রস্ত মানুষদের ক্ষতিপূরণ দিতে কর্মকর্তাদের নির্দেশ দেন।

তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য ত্রাণ কার্যক্রম ২৪ ঘণ্টার মধ্যে শেষ করতে হবে।

বাদোহির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কুনওয়ার বিরেন্দ্র কুমার মৌর্য জানান, জেলার বিভিন্ন এলাকা থেকে গাছ উপড়ে যাওয়া, বিদ্যুতের খুঁটি ভেঙে পড়া এবং বাড়িঘর ক্ষতিগ্রস্ত হওয়ার খবর আসছে।

তিনি বলেন, ঝড়ের কারণে মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে পড়ায় উদ্ধার ও পুনরুদ্ধার কাজে সমস্যার সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন

শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া

মৌর্য আরও জানান, জেলার তিনটি তহসিলজুড়ে উপ-বিভাগীয় ম্যাজিস্ট্রেট, তহসিলদার, অন্যান্য জেলা কর্মকর্তা ও পুলিশ সদস্যরা পরিস্থিতি পরিদর্শন ও ত্রাণকাজ পরিচালনা করছেন।

 

ভোরের আকাশ/ইউএম

বজ্রপাতে নিহত

শেয়ার করুন: