শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

অবৈধ অভিবাসন ও শ্রম আইন লঙ্ঘনে সৌদিতে ১৪ হাজার গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬, ৫:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

অবৈধ অভিবাসন ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে ১৩ আগস্ট থেকে ১৯ আগস্ট পর্যন্ত ১৪ হাজার ২৬০ জনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)-এর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।

গ্রেপ্তারদের মধ্যে ৬ হাজার ৯০০ জনের বিরুদ্ধে আবাসিক আইন লঙ্ঘন, ৩ হাজার ৯৮২ জনের বিরুদ্ধে সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘন এবং ৩ হাজার ৩৭৮ জনের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে।

এ ছাড়া একই সময়ে সীমান্ত পাড়ি দিয়ে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের অভিযোগে পৃথকভাবে আরও ১ হাজার ৫২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ৬৩ শতাংশ ইথিওপিয়ার, ৩৬ শতাংশ ইয়েমেনের এবং বাকি ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।

এক বিবৃতিতে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অবৈধ অভিবাসনের বিরুদ্ধে চলতি আগস্টের শুরু থেকে অভিযান পরিচালনা করা হচ্ছে। এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৩১ হাজার ৯২২ জনকে।

মন্ত্রণালয় জানায়, গ্রেপ্তারদের মধ্যে ১৩ হাজার ৭২৪ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে এবং ১৮ হাজার ৮০৮ জনকে তাদের দেশের দূতাবাসগুলোর কাছে হস্তান্তর করা হয়েছে। মোট গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ২৯ হাজার ৯৬১ জন পুরুষ এবং ১ হাজার ৯৬১ জন নারী।

আরও পড়ুন

সন্ত্রাসবাদের তালিকা থেকে সিরিয়াকে বাদ দেওয়ায় ট্রাম্পকে শারার ধন্যবাদ

এসপিএর প্রতিবেদনে বলা হয়েছে, কোনো সৌদি নাগরিকের বিরুদ্ধে অবৈধ অভিবাসীদের আশ্রয়, পরিবহন বা কর্মসংস্থানের ব্যবস্থা করার অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী তাকে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হতে পারে।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধ অভিবাসন ঠেকাতে দেশজুড়ে অভিযান অব্যাহত থাকবে এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সূত্র : গালফ নিউজ

ভোরের আকাশ/সু.পা

অবৈধ অভিবাসন

শেয়ার করুন: