শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইরান যুদ্ধের অবসান নিয়ে কয়েক ঘণ্টার মধ্যে ‘সুখবর’ আসছে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৪ মে ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধের আনুষ্ঠানিক অবসান ঘটতে যাচ্ছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, দুই দেশের মধ্যে একটি ঐতিহাসিক শান্তি চুক্তির বিষয়ে রোববারের মধ্যেই বড় ঘোষণা আসতে পারে। তিনি দাবি করেছেন, এই যুদ্ধের মাধ্যমে ওয়াশিংটন তার নির্ধারিত লক্ষ্যগুলো পুরোপুরি অর্জন করতে সক্ষম হয়েছে।

বর্তমানে ভারত সফরে থাকা রুবিও নয়াদিল্লিতে সাংবাদিকদের বলেন, আমি মনে করি, আগামী কয়েক ঘণ্টার মধ্যে বিশ্ববাসী হয়তো একটি বড় সুখবর পেতে যাচ্ছে। এই চুক্তি যুক্তরাষ্ট্রকে এমন এক অবস্থানে নিয়ে যাবে, যা প্রেসিডেন্ট ট্রাম্প সবসময় চেয়েছেন। অর্থাৎ, ভবিষ্যতে ইরানকে আর কেউ পারমাণবিক অস্ত্রধারী দেশ হিসেবে ভয় পাবে না।

মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, এই চুক্তির আওতায় ইরান উচ্চমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার পথ থেকে সরে আসবে। 

এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ এক পোস্টে জানান, যুক্তরাষ্ট্র, ইরান এবং আরও কয়েকটি দেশের মধ্যে সমঝোতা চূড়ান্ত হয়েছে। এটি এখন কেবল আনুষ্ঠানিক অনুমোদনের অপেক্ষায় আছে। ট্রাম্প আরও উল্লেখ করেছেন যে, এই চুক্তির অন্যতম বড় দিক হলো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালি’ পুনরায় উন্মুক্ত করা।

তবে এই সম্ভাব্য চুক্তিটি ট্রাম্পের নিজ দল রিপাবলিকান পার্টির ভেতরেই কট্টরপন্থী নেতাদের সমালোচনার মুখে পড়েছে। বিশেষ করে সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং সিনেটর টেড ক্রুজ এই চুক্তির বিরোধিতা করছেন। 

আরও পড়ুন

যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা চুক্তিতে যেসব বিষয় থাকতে পারে

তাদের দাবি, ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং অবাধে তেল বিক্রির সুযোগ দেওয়া বড় ধরনের ভুল হতে পারে। টেড ক্রুজ সতর্ক করে বলেছেন, এই চুক্তির ফলাফল ভয়াবহ হতে পারে।

সমালোচনার জবাবে মার্কো রুবিও বলেন, "ইরানে ‘এপিক ফিউরি’ অভিযানের মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্প যে কঠোরতা দেখিয়েছেন, তা অভূতপূর্ব। আমাদের লক্ষ্য ছিল ইরানের নৌবাহিনী এবং তাদের দূরপাল্লার ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা গুঁড়িয়ে দেওয়া। ওয়াশিংটন সেই সুনির্দিষ্ট সামরিক লক্ষ্যগুলোতে শতভাগ সফল হয়েছে এবং এখন কূটনীতির মাধ্যমে স্থায়ী সমাধান নিশ্চিত করা হচ্ছে।

ভোরের আকাশ/নিং

ইরান যুদ্ধ

শেয়ার করুন: