ইরানকে ‘ব্যর্থ ও মৃত রাষ্ট্র’ বললেন ট্রাম্প

ইরানকে ‘আনুষ্ঠানিকভাবে ব্যর্থ’ ও ‘মৃত রাষ্ট্র’ হিসেবে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে দেশটির নেতৃত্বকে মানবতাবিরোধী অপরাধের জন্য বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন তিনি। খবর আল জাজিরার।
সোমবার (৩১ আগস্ট) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এসব মন্তব্য করেন।
ইরানে চলমান বিক্ষোভে এক লাখের বেশি মানুষ নিহত হয়েছেন এমন অভিযোগের উল্লেখ করে ট্রাম্প লিখেছেন, ইরানের নেতৃত্বকে মানবতার বিরুদ্ধে যুদ্ধাপরাধের জন্য বিচারের মুখোমুখি করা উচিত।
ইরানকে ‘আনুষ্ঠানিকভাবে ব্যর্থ রাষ্ট্র’ আখ্যা দিয়ে ট্রাম্প বলেন, দেশটির নেতৃত্ব সম্পূর্ণ বিশৃঙ্খলার মধ্যে রয়েছে এবং তারা যথাযথভাবে দেশটির প্রতিনিধিত্ব করতে অক্ষম।
ট্রাম্প আরও দাবি করেন, ইরানের এখন কোনো নৌবাহিনী, বিমানবাহিনী বা কার্যকর মুদ্রা নেই। এমনকি দেশটির সেনা ও পুলিশ সদস্যদেরও বেতন দেওয়া হচ্ছে না।
ইরানের মূল্যস্ফীতি ৩০০ শতাংশে পৌঁছেছে বলেও দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। তার মতে, ইরানের নেতৃত্বের হাতে এখন অবশিষ্ট রয়েছে যুক্তরাষ্ট্রকে নিয়ে ভুয়া খবর ছড়ানো এবং বিক্ষোভকারীদের হত্যা করার ইচ্ছা।
সূত্র : আল জাজিরা
ভোরের আকাশ/এনএস