শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আফগান সীমান্তে পাকিস্তান সামরিক বাহিনীর অভিযানে ৮ জঙ্গি নিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২ এপ্রিল ২০২৬, ৩:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সীমান্তে নিরাপত্তা বাহিনীর অভিযানে আট সশস্ত্র জঙ্গি নিহত হয়েছে। উত্তর ওয়াজিরিস্তান জেলার পাক-আফগান সীমান্ত এলাকায় তাদের গতিবিধি শনাক্ত করার পর এই অভিযান চালানো হয়।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সেনাবাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস এক বিবৃতিতে জানায়, বুধবার (১ এপ্রিল) একটি সশস্ত্র গোষ্ঠীর চলাচলের তথ্য পাওয়ার পর নিরাপত্তা বাহিনী তাৎক্ষণিকভাবে অভিযান শুরু করে।

বিবৃতিতে বলা হয়, নিখুঁত ও দক্ষ অভিযানে ভারত-সমর্থিত ফিতনা আল খাওয়ারিজ গোষ্ঠীর আট সদস্যকে নির্মূল করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদও উদ্ধার করা হয়।

রাষ্ট্রের ভাষ্য অনুযায়ী, ফিতনা আল খাওয়ারিজ বলতে নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান এর সদস্যদের বোঝানো হয়।

এদিকে, অভিযানের পরও এলাকায় তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে বলে জানিয়েছে সেনাবাহিনী। সীমান্তপারের যেকোনো অবশিষ্ট সশস্ত্র সদস্যকে খুঁজে বের করে নির্মূল করার লক্ষ্যেই এই অভিযান অব্যাহত রয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, এই ঘটনা আবারও প্রমাণ করে যে সীমান্ত ব্যবস্থাপনায় আফগান তালেবান প্রশাসন কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হচ্ছে। পাকিস্তানের দাবি, আফগান ভূখণ্ড যেন কোনোভাবেই সশস্ত্র গোষ্ঠীর কার্যক্রমে ব্যবহৃত না হয়, তা নিশ্চিত করতে হবে।

সেনাবাহিনী জোর দিয়ে বলেছে, দেশের সীমান্ত রক্ষা ও সন্ত্রাসবাদ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে। জাতীয় কর্মপরিকল্পনার আওতায় ‘আজমে ইস্তেহকাম’ অভিযানের অংশ হিসেবে নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো সন্ত্রাসবিরোধী কার্যক্রম জোরদার রেখেছে। সূত্র: দ্য ডন

ভোরের আকাশ/এসএইচ
 

পাকিস্তানজঙ্গি নিহত

শেয়ার করুন: